তথ্যপ্রযুক্তি ডেস্ক
০৮ আগস্ট ২০২৬, ১০:০২ এএম
বড় গ্রুপে যোগাযোগ আরও সহজ করতে একসঙ্গে একাধিক নতুন ফিচার চালু করেছে হোয়াটসঅ্যাপ। এর মধ্যে রয়েছে সবাইকে একসাথে ট্যাগ করার সুবিধা, পোল ফিচারে নতুন পরিবর্তন এবং পুরোনো গ্রুপ থেকে খুব সহজেই নতুন গ্রুপ তৈরি করার অপশন।

নতুন @অল ফিচারের মাধ্যমে গ্রুপে থাকা প্রত্যেক সদস্যকে আর আলাদা করে ট্যাগ করতে হবে না, একবারেই সবার কাছে বার্তা পৌঁছে যাবে। ৩২ জনের বেশি সদস্য থাকা গ্রুপে আপাতত শুধুমাত্র অ্যাডমিনরাই এই ফিচারটি ব্যবহার করতে পারবেন। গ্রুপ মিউট করা থাকলেও এই নোটিফিকেশন দেখা যাবে, তবে চাইলে ব্যবহারকারীরা তা আলাদা করে বন্ধও করতে পারবেন।
আরও পড়ুন: হোয়াটসঅ্যাপ ব্যাকআপ না নিলে করণীয়
গ্রুপে পোল ব্যবহারের অভিজ্ঞতা আরও উন্নত করতে এতে তিনটি নতুন সুবিধা যোগ করা হয়েছে। এখন পোলের জন্য নির্দিষ্ট শেষ সময় নির্ধারণ করা যাবে এবং পরিচয় প্রকাশ না করেই গোপনে মতামত জানানোর জন্য ভোটদাতাদের নাম লুকিয়ে রাখা যাবে। এছাড়া পোল পোস্ট করার পর পনেরো মিনিটের মধ্যে কোনো ভুল থাকলে তা সংশোধন বা এডিট করা সম্ভব হবে।

হোয়াটসঅ্যাপের আরেকটি নতুন ফিচারের সাহায্যে পুরোনো গ্রুপ থেকে সরাসরি নতুন গ্রুপ তৈরি করা যাবে। ফলে আগের মতো নতুন করে এক এক করে সদস্য যোগ করার প্রয়োজন হবে না, প্রয়োজনীয় সদস্যদের বেছে নিয়েই দ্রুত আলাদা গ্রুপ তৈরি করা যাবে। নির্দিষ্ট কোনো বিষয়ে আলাদা আলোচনা বা কোনো অনুষ্ঠানের পরিকল্পনা করার জন্য এই ফিচারটি খুবই কার্যকর হবে।
এজেড