শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ঢাকা

টিপস

হোয়াটসঅ্যাপ ব্যাকআপ না নিলে করণীয়

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০৮ আগস্ট ২০২৬, ০৯:৩৩ এএম

শেয়ার করুন:

হোয়াটসঅ্যাপ ব্যাকআপ না নিলে করণীয়
হোয়াটসঅ্যাপ ব্যাকআপ না নিলে করণীয়

নতুন ফোনে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে গিয়ে অনেক সময় পুরোনো চ্যাট, ছবি বা ভিডিও খুঁজে পাওয়া যায় না। সাধারণত চ্যাট ব্যাকআপ বা রিস্টোর করা না থাকলে এই সমস্যার মুখোমুখি হতে হয়। তবে কিছু সহজ উপায় মেনে চললে এই সমস্যার সমাধান করা সম্ভব।

হোয়াটসঅ্যাপ চ্যাট, ছবি ও ভিডিও ব্যাকআপ রাখার উপায়

হোয়াটসঅ্যাপে চ্যাট, ছবি এবং ভিডিও নিরাপদ রাখতে প্রথমে অ্যাপের সেটিংস থেকে চ্যাট অপশনে গিয়ে চ্যাট ব্যাকআপে ক্লিক করতে হবে। এরপর গুগল অ্যাকাউন্ট সিলেক্ট করে ব্যাকআপের সময়সীমা বেছে নিতে হবে। ভিডিওসহ ব্যাকআপ রাখতে চাইলে ‘ইনক্লুড ভিডিওস’ অপশন চালু করে ব্যাকআপ বাটনে ক্লিক করলেই প্রক্রিয়া শুরু হয়ে যাবে।

আরও পড়ুন: বিনামূল্যে চ্যাটজিপিটি ব্যবহারকারীদের জন্য সুখবর

images

ব্যাকআপ বা রিস্টোর করতে গিয়ে কোনো সমস্যা দেখা দিলে স্মার্টফোন রিস্টার্ট করা, ইন্টারনেট কানেকশন চেক করা বা গুগল অ্যাকাউন্ট রিমুভ করে পুনরায় লগ-ইন করা যেতে পারে। এছাড়া ফোনে পর্যাপ্ত স্টোরেজ থাকা, গুগল অ্যাকাউন্ট সিংক্রোনাইজ করা এবং হোয়াটসঅ্যাপের পারমিশন অ্যালাউ করা রয়েছে কি না তা নিশ্চিত করতে হবে। নিয়মিত ম্যানুয়াল ব্যাকআপ নেওয়ার অভ্যাস থাকলে গুরুত্বপূর্ণ তথ্য সুরক্ষিত রাখা সহজ হয়।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর