তথ্যপ্রযুক্তি ডেস্ক
০৪ আগস্ট ২০২৬, ১২:০৯ পিএম
আইপ্যাড প্রযুক্তিগত উন্নয়ন অনুসরণ করলে দেখা যায়, কালের প্রবর্তনে ট্যাবলেট প্রযুক্তিতে এর ব্যবহার ক্রমেই বৈচিত্র্যময় হয়ে উঠেছে। আজকের আইপ্যাডগুলো ৮.৩ ইঞ্চি থেকে ১৩ ইঞ্চি স্ক্রিনের নানা আকারে পাওয়া যায়। যা ব্যবহারকারীদের প্রয়োজন ও পছন্দ অনুযায়ী কাজের পরিসর উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দিয়েছে। শুধু ভিডিও দেখা নয়, পড়াশোনা থেকে শুরু করে পেশাগত কাজ এবং সৃজনশীল কার্যক্রম; সব ক্ষেত্রেই এর ব্যাপক ব্যবহার লক্ষ্য করা যাচ্ছে।
বাংলাদেশে কোন ধরনের আইপ্যাডের চাহিদা বেশি?
বাংলাদেশের ব্যবহারকারীরা সাধারণত স্ক্রিন সাইজ ও কাজের ধরন অনুযায়ী ডিভাইস বেছে নেন। আইপ্যাড মিনি পোটেবিলিটির জন্য সুপরিচিত, যা পড়াশোনা বা নোট টেকিংয়ের মতো হালকা দৈনন্দিন কাজে বিশেষভাবে উপযোগী। আইপ্যাড এয়ার মাঝারি ধরনের কাজের চাপ অনায়াসে সামলাতে পারে, আর আইপ্যাড প্রো তুলনামূলক ভারী ও জটিল কাজের জন্য ব্যবহৃত হয়, যেমন উচ্চমানের গ্রাফিক ডিজাইনিং বা পেশাদার ভিডিও এডিটিং।
শিক্ষাক্ষেত্রে আইপ্যাডের ব্যবহার
শিক্ষাক্ষেত্রে আইপ্যাডের ব্যবহার ক্রমশ বিস্তার লাভ করছে। শিক্ষার্থীরা ই-বুক পড়া, অনলাইন ক্লাসে অংশ নেওয়া, হ্যান্ড নোট টেকিং এবং বিভিন্ন শিক্ষামূলক অ্যাপ ব্যবহারের সুবিধা পাচ্ছে। অ্যাপেল পেনসিল যুক্ত করলে হাতে লেখা ও আঁকার কাজ আরও স্বাভাবিক ও সহজ হয়ে ওঠে, যা ডিজিটাল ক্লাসরুমে কাগজ-কলমের কার্যকর বিকল্প হিসেবে ব্যাপকভাবে প্রশংসার দাবি রাখে।
আরও পড়ুন: আইফোনের ‘আই’ বর্ণের অর্থ কী?
পেশাগত কাজে আইপ্যাডের কার্যকারিতা
পেশাগত ক্ষেত্রেও আইপ্যাডের বহুমুখী ব্যবহার স্পষ্টভাবে লক্ষ্য করা যায়। ডকুমেন্ট তৈরি, প্রেজেন্টেশন প্রস্তুত, ইমেইল মেইনটেইনিং এবং ভিডিও কনফারেন্সের মতো গুরুত্বপূর্ণ কাজ অনায়াসে করা সম্ভব। অনেক পেশাজীবী এটিকে সেকেন্ড স্ক্রিন হিসেবে ব্যবহার করেন। এভাবে অ্যাপেল ম্যাকবুকের সঙ্গে সংযুক্ত করে কাজের পরিসর আরও বিস্তৃত করা যায়, যা ফ্রিল্যান্সার ও ছোট উদ্যোক্তাদের জন্য বিশেষভাবে কার্যকর বলে বিবেচিত হচ্ছে।
সৃজনশীল কাজে আইপ্যাডের ব্যবহার
সৃজনশীল কাজের ক্ষেত্রে আইপ্যাড ইতোমধ্যে একটি পরিচিত ও নির্ভরযোগ্য ডিভাইস হিসেবে জায়গা করে নিয়েছে। আর্টিস্ট, ডিজাইনার ও ফটোগ্রাফাররা ছবি এডিটিং, ডিজিটাল স্কেচিং এবং গান তৈরির কাজে এটি নিয়মিত ব্যবহার করছেন। বিভিন্ন পেশাদার অ্যাপের সহায়তায় ডেস্কটপ কম্পিউটারের অনেক কাজ এখন এই তুলনামূলক ছোট ডিভাইসেই সম্পন্ন করা সম্ভব হচ্ছে।
গেমিংয়ের জন্য আইপ্যাড
গেমিংয়ের ক্ষেত্রেও আইপ্যাড বাংলাদেশে উল্লেখযোগ্য সাড়া পাচ্ছে। বড় ও উচ্চমানসম্মত স্ক্রিন এবং শক্তিশালী প্রসেসরের সমন্বয়ে এটি মোবাইল গেমিংয়ের জন্য একটি পছন্দের ডিভাইসে পরিণত হয়েছে। ক্যাজুয়াল গেম থেকে শুরু করে গ্রাফিক্স-নির্ভর জটিল ও উচ্চমানের গেম, সব শ্রেণির গেমারদের কাছেই এটি গ্রহণযোগ্যতা অর্জন করছে। ইন্টারনাল টাচ-কন্ট্রোলের পাশাপাশি ইক্সটারনাল কন্ট্রোলার সংযোগের সুবিধা মিলিয়ে সামগ্রিক গেমিং অভিজ্ঞতা আরও বিস্তৃত ও উপভোগ্য হয়ে উঠেছে।
বিনোদনের জন্য আইপ্যাড
বিনোদনের অন্যান্য দিকও কম গুরুত্বপূর্ণ নয়। বই পড়া, পডকাস্ট শোনা, কনটেন্ট স্ট্রিমিং উপভোগ এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের জন্যও ব্যবহারকারীরা এটিকে বেছে নেন। বড় স্ক্রিন ও সুদীর্ঘ ব্যাটারি ব্যাকআপ এ ধরনের দৈনন্দিন ব্যবহারকে আরও স্বাচ্ছন্দ্যময় করে তোলে।
আইপ্যাডে Wi-Fi ও Wi-Fi + Cellular ভ্যারিয়েন্টের পার্থক্য
ইন্টারনেট সংযোগের ক্ষেত্রে আইপ্যাডে দুটি আলাদা ভ্যারিয়েন্ট পাওয়া যায়। শুধু ওয়াফাই ভ্যারিয়েন্টে ব্যবহারকারীকে নির্দিষ্ট নেটওয়ার্কের ওপর নির্ভর করতে হয়, যা মূলত ঘর বা অফিসের ব্যবহারের জন্য উপযুক্ত। অন্যদিকে ওয়াইফাই + সেলুলার ভ্যারিয়েন্টে সিম কার্ড ব্যবহারের সুযোগ থাকায় চলার পথেও নিরবচ্ছিন্ন সংযোগ বজায় রাখা যায়, যা ভ্রমণকারী বা মাঠপর্যায়ের পেশাজীবীদের জন্য বিশেষভাবে সুবিধাজনক।
আইপ্যাড কেনার আগে যা জানা জরুরি
সব মিলিয়ে, ট্যাবলেট ব্যবহারকারীদের কাছে আইপ্যাড ২০২৬ সালে এসে এখন আর শুধু বিনোদনের যন্ত্র নয়, বরং পড়াশোনা, পেশাগত কাজ, গেমিং ও সৃজনশীলতার একটি সমন্বিত এবং কার্যকর মাধ্যম হিসেবে স্বীকৃতি পাচ্ছে। কেনার সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের প্রয়োজন ও বাজেট বুঝে নেওয়া এবং নির্ভরযোগ্য কোন প্রতিষ্ঠান থেকে পণ্য ক্রয় করা জরুরি। বাংলাদেশে অফিশিয়াল অ্যাপেল পণ্য ক্রয়ের ক্ষেত্রে কয়েকটি স্বীকৃত ও নির্ভরযোগ্য বিক্রয়কেন্দ্রের মধ্যে স্টারটেক অন্যতম। প্রায়শই বিভিন্ন গ্রাহক তাদের থেকে অরিজিনাল পণ্য প্রাপ্তিসহ ঝামেলামুক্ত বিক্রয়োত্তর সেবার পেয়ে সন্তুষ্ট হয়েছেন বলে রিভিইউ দিতে দেখা গিয়েছে।
এজেড