images

তথ্য-প্রযুক্তি

শিক্ষার্থীদের আনন্দ দিতে এসে আতঙ্ক ছড়ালো রোবট, স্কুলে হুলস্থুল কাণ্ড

তথ্যপ্রযুক্তি ডেস্ক

১৪ মে ২০২৬, ০২:১২ পিএম

চীনের শিনজিয়াং প্রদেশের একটি স্কুলে ক্রীড়া দিবস উপলক্ষে শিক্ষার্থীদের বিনোদনের জন্য আনা একটি রোবটকে ঘিরে রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয়েছে। রোবটটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে শিক্ষার্থীদের ওপর চড়াও হলে উৎসবে মেতে থাকা পড়ুয়াদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। সম্প্রতি এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

hfbsbkms_china-viral-video_625x300_05_May_26

ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যায়, ক্রীড়া দিবসের আনন্দে মাতোয়ারা শিক্ষার্থীরা মাঠের মাঝখানে রাখা একটি সাদা রঙের রোবটকে ঘিরে ভিড় করছিল। কিন্তু আচমকাই রোবটটি অস্বাভাবিক আচরণ শুরু করে এবং এলোপাথাড়ি হাত-পা ছুড়তে থাকে। এক পর্যায়ে সেটি মারমুখী হয়ে শিক্ষার্থীদের দিকে তেড়ে যায়। এ সময় আতঙ্কিত ছাত্র-ছাত্রীরা জীবন বাঁচাতে ছোটাছুটি শুরু করে। পরে এক যুবক দ্রুত এসে রোবটটির সুইচ বন্ধ করে দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

আরও পড়ুন: ব্যাটারির চার্জ শেষ হলে নিজেই বদলে নিতে পারে এই রোবট

প্রযুক্তির চরম উৎকর্ষের এই যুগে কর্মক্ষেত্রের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠানে রোবটের ব্যবহার বাড়ছে। তবে এই ঘটনা যান্ত্রিক ত্রুটির কারণে রোবটের ‘আচরণ’ যে কোনো সময় বিপজ্জনক হয়ে উঠতে পারে, তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলে দিয়েছে। যদিও ভিডিওটির সত্যতা নিয়ে এখনও বিভিন্ন মাধ্যমে যাচাই-বাছাই চলছে।

এজেড