images

তথ্য-প্রযুক্তি

হোয়াটসঅ্যাপ কল কি আসলেই রেকর্ড করা সম্ভব?

তথ্যপ্রযুক্তি ডেস্ক

২২ নভেম্বর ২০২৪, ০৩:৪৩ পিএম

মেটার মালিকানাধীন বিশ্বের জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। ২০০৯ সালে এই সামাজিক যোগাযোগ মাধ্যম চালু হয়। শুরু থেকেই হোয়াটসঅ্যাপে কল রেকর্ড করার কোনো অপশন নেই। অর্থাৎ হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ ব্যবহারকারীদের কল রেকর্ড করার সুযোগ দেয় না। কিন্তু তাই বলে কল রেকর্ডিং কি থেমে আছে?

আরও পড়ুন: ফেসবুকে নিজের পোস্টে নিজেই লাইক দেওয়া কি ভালো?

কল রেকর্ড করার জন্য হোয়াটসঅ্যাপের কোনও অফিসিয়াল ফিচার নেই। কারণ হোয়াটসঅ্যাপে কোনও ইন-বিল্ট কল রেকর্ডিং অপশন থাকে না। কিন্তু থার্ড-পার্টি অ্যাপ ব্যবহার করে হোয়াটসঅ্যাপের কল রেকর্ড করা সম্ভব।

app

হোয়াটসঅ্যাপ কল রেকর্ড করার জনপ্রিয় অ্যাপ

Cube ACR

জনপ্রিয় এই কল রেকর্ডিং অ্যাপ সমস্ত হোয়াটসঅ্যাপ কল রেকর্ড করতে পারে। শুধু তা-ই নয়, অন্যান্য প্ল্যাটফর্মেও এর মাধ্যমে কল রেকর্ড করা সম্ভব।

এটা একটা প্রিমিয়াম কল রেকর্ডিং অ্যাপ। যা পেশাদারদের জন্য বিশেষ ভাবে ডিজাইন করা হয়েছে।

আরও পড়ুন: হোয়াটসঅ্যাপে নতুন ফিচার: ড্রাফট মেসেজ সেভ করা যাবে

ACR Call Recorder

ব্যাপক ভাবে ব্যবহৃত এই অ্যাপটি একটি সহজে ব্যবহারযোগ্য ইন্টারফেস অফার করে।

call

হোয়াটসঅ্যাপ কল রেকর্ড করার উপায়গুলো কী কী?

১. এর জন্য প্রথমে Google Play Store থেকে Cube ACR, Salestrail অথবা ACR Call Recorder-এর মতো Call Recording অ্যাপ ডাউনলোড করতে হবে।

২. কল রেকর্ডিং অ্যাপ ইনস্টল করার পর অ্যাপকে প্রয়োজনীয় অনুমতি দিতে হবে।

৩. কিছু অ্যাপের ক্ষেত্রে তো ম্যানুয়ালি কল রেকর্ডিং এনেবল করতে হতে পারে।

৪. একবার সেট-আপ হয়ে গেলে ওই অ্যাপ নিজে থেকেই হোয়াটসঅ্যাপ কল রেকর্ড করতে শুরু করে দেবে।

৫. কল শেষ হওয়ার পরে অ্যাপের মধ্যেই রেকর্ড করা কলটি শুনতে পাবেন ব্যবহারকারী।

এজেড