images

তথ্য-প্রযুক্তি

গুগলে ভুলেও এই ৬টি শব্দ সার্চ করবেন না

তথ্যপ্রযুক্তি ডেস্ক

১৪ নভেম্বর ২০২৪, ০৯:৩৮ এএম

মনে কোনও প্রশ্ন জাগল আর তা জানতে সার্চ ইঞ্জিনে লিখে ফেললেন। দেখা যাক, গুগল কী বলে। কিন্তু নির্দিষ্ট কিছু শব্দ রয়েছে, সেগুলো লিখে সার্চ করলেই, টার্গেট করে হ্যাকাররা। এমনকি গুগলের মতো প্ল্যাটফর্মেও। যুক্তরাজ্যের সাইবার সিকিউরিটি সংস্থা সফোস এমনটাই জানিয়েছে।

দ্য নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সফোস ৬টি শব্দের একটি বাক্যের কথা জানিয়েছে। নেটিজেনদের সতর্ক করে বলেছে, এই শব্দগুলো লিখে সার্চ করলে সাইবার আক্রমণের ঝুঁকি রয়েছে। সেটা হল - ‘Are Bengal Cats legal in Australia?’ এই প্রশ্ন লিখে যারা সার্চ করেছেন, প্রায় প্রত্যেকের ব্যক্তিগত তথ্য অনলাইনে ফাঁস হয়ে গিয়েছে।

hq720

কীভাবে হল? গুগলে কোনও প্রশ্ন সার্চ করলে কিছু লিংক আসে। বিভিন্ন ওয়েবসাইটের লিংক। তেমনই একটি টপ সার্চ রেজাল্ট লিংকে ক্লিক করতেই হানা দিচ্ছে হ্যাকাররা। 

সফোস বলেছে, এগুলো আসলে বৈধ বিজ্ঞাপন বা লিংকের আড়ালে থাকা ক্ষতিকর অ্যাডওয়্যার, যা বৈধ গুগল সার্চের মতোই মনে হয়।

আরও পড়ুন: ক্যাসপারস্কি ও ইন্টারপোলের যৌথ অভিযানে ৪১ সাইবার অপরাধী গ্রেফতার

সাইবার সিকিউরিটি ফার্ম সফোস বলছে, ‘Bengal Cat’ লিখে সার্চ করার আগে সাবধান। ইউজাররা সাইবার হামলার মুখে পড়তে পারেন। ব্যক্তিগত তথ্য অনলাইনে চুরি হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তেমনই ‘Australia’। যাদের সার্চে ‘Australia’ শব্দটি রয়েছে তারাও সাইবার হামলার শিকার হচ্ছেন।

search

এভাবে গ্রাহকের ব্যক্তিগত এবং ব্যাংক অ্যাকাউন্টের তথ্য চুরি করার জন্য একটি প্রোগ্রাম তৈরি করেছে হ্যাকাররা। এর নাম ‘Gootloader’। সার্চ রেজাল্টের উপরের দিকের কোনও লিংকেই এই প্রোগ্রাম করা থাকে। দেখতে সাধারণ এবং বৈধ লিংকের মতো। কিন্তু ক্লিক করলেই সর্বনাশ। এমনকি এই ইউজারের অ্যাকাউন্ট লক করে দেওয়ার ক্ষমতাও রয়েছে এই প্রোগ্রামের।

এই প্রোগ্রাম ‘SEO Poisoning’ নামে পরিচিত একটি কৌশলের মাধ্যমে কাজ করে। সাইবার জালিয়াতরা সাধারণ এবং স্বাভাবিক গুগল রেজাল্টে নজরদারি চালানোর জন্য এই প্রোগ্রাম ব্যবহার করছে। 

আরও পড়ুন: টক্সিক পান্ডা: অ্যানড্রয়েড ফোনে নতুন ম্যালওয়্যার

দ্য ডেইলি মেইল এই প্রক্রিয়াকে বলেছে ‘মারাত্মক কৌশল’। যেখানে অপরাধীরা সার্চ ইঞ্জিন রেজাল্টকে প্রভাবিত করে তাদের ওয়েবসাইটগুলোকে পেজের উপরের দিকে তুলে দেয়। সফোস জানিয়েছে,  যে সব ইউজার ‘SEO Poisoning’– এর শিকার হয়েছেন বলে মনে করছেন, তাদের দ্রুত পাসওয়ার্ড বদলে ফেলা উচিত।

এজেড