images

তথ্য-প্রযুক্তি

ওষুধ খাওয়ার সময় হলে মনে করিয়ে দেবে স্যামসাংয়ের এই অ্যাপ 

তথ্যপ্রযুক্তি ডেস্ক

২৫ ডিসেম্বর ২০২৩, ০৯:৩৪ এএম

অসুস্থ্যরা ওষুধ খেতে ভুলে যান। কখন কখন ওষুধ খেতে হবে তা মনে করিয়ে দিতে হয়। এই সমস্যার সমাধানে এগিয়ে গেল দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং। এজন্য হেলথ অ্যাপ আনছে কোম্পানি। 

স্যামসাং হেলথ নামের এই অ্যাপ ফোনে থাকলে ওষুধ খাওয়ার সময় হলেই অ্যাপ থেকে নোটিফিকেশন আসবে। 

আরও পড়ুন: বছর শেষে স্যামসাংয়ের চমক, এলো চটকদার ফোন 

এই অ্যাপ দিয়ে আপনি যে যে ওষুধ খান তা সব ট্র্যাক করতে পারবেন এবং সময় মতো সেটি খাওয়ার রিমাইন্ডারও পেয়ে যাবেন। 

sams

স্যামসাং হেলথ অ্যাপে ব্যবহারকারীরা কী কী ওষুধ খান তার তথ্য ম্যানুয়ালি ইনপুট দিতে পারবেন। কখন নেন, কতটা নেন সব তথ্য সেখানে দেওয়া যাবে।

চলতি মাসের মধ্যে একটি বড় আপডেট আসতে চলেছে স্যামসাং হেলথ অ্যাপে। তবে প্রাথমিক ভাবে কয়েকটি দেশেই পাওয়া যাবে এই সুবিধা। যেমন মার্কিন যুক্তরাষ্ট্র। মেডিকেশন ফিচারের মাধ্যমে শুধু ওষুধ খাওয়া মনে করাবে না, আপনার ওষুধের পাতা শেষ হয়ে গেলে তার নোটিফিকেশনও পাঠাবে স্যামসাং।

এখানেই শেষ নয়। আরও এক ধাপ এগিয়েছে স্যামসাং। যে ওষুধ নেবেন তা ওই রোগের জন্য সঠিক কিনা, সাইডে এফেক্ট রয়েছে কিনা সব জানা যাবে অ্যাপে। ডাক্তারের পরামর্শ দরকার কিনা তাও বলে দেবে এই ফিচার। ইলসভিয়ার নামের এক কোম্পানির বিশেষজ্ঞদের মাধ্যমে এই ফিচার সাজাবে স্যামসাং।

samsung-3

কীভাবে ব্যবহার করা যাবে এই অ্যাপ?

কোম্পানি জানিয়েছে, ফোনের অ্যানড্রয়েড ভার্সন ৮.০ বা তার বেশি হলেই সুবিধাটি পাওয়া যাবে। স্যামসাং হেলথ অ্যাপ ভার্সন ৬.২৬ বা তার বেশি ব্যবহার করতে হবে সুবিধা পাওয়ার জন্য। তবে জানা গিয়েছে, ফোন অনুযায়ী নির্ভর মেডিসিন ফিচার।

যারা রোগ নিরাময়ের জন্য নিয়মিত ওষুধ খান এবং ব্যস্ত থাকার কারণে তা সঠিক সময়ে খেতে ভুলে যান, তাদের জন্য বেশ কার্যকরী ফিচার হতে পারে এটি। মার্কিন যুক্তরাষ্ট্রের পর ভারত-সহ অন্যান্য দেশে এই সুবিধা কবে থেকে চালু হবে তা জানায়নি স্যামসাং।

নতুন আপডেটের মাধ্যমে আগামী দিনে সমস্ত স্যামসাং ব্যবহারকারীদের ফোনেই পাওয়া যেতে পারে এই ফিচার। এর জন্য অবশ্যই স্যামসাং হেলথ ফিচারটি আপডেট করে রাখুন। ফিচারটি যোগ হলেই তার সুবিধা নিতে পারবেন।

এজেড