সোমবার, ১৫ জুন, ২০২৬, ঢাকা

বছর শেষে স্যামসাংয়ের চমক, এলো চটকদার ফোন

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২৩, ০৬:০৬ এএম

শেয়ার করুন:

samsung

বছর শেষে চটকদার ফোন নিয়ে হাজির হলো দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং। আন্তর্জাতিক বাজারে এসেছে স্যামসাং গ্যালাক্সি এ১৫ ৫জি এবং গ্যালাক্সি এ২৫ ৫জি। এগুলো মিড রেঞ্জের ফোন হলেও রয়েছে চমকপ্রদ ফিচার। 

আরও পড়ুন: স্মার্টফোনে কত শতাংশ চার্জ দেবেন?


বিজ্ঞাপন


স্যামসাং গ্যালাক্সি এ২৫ ৫জি স্মার্টফোনে ভিশন বুস্টার প্রযুক্তিসহ ১২০ হার্জের সুপার অ্যামোলিড ডিসপ্লে রয়েছে। এই ফোনে একটি ৫০ মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকছে। যা শেক-মুক্ত ফটো এবং ভিডিওগুলোর জন্য ওআইএস-এর সমর্থন পাবে।

sam

এই ফোনে বেশ কিছু এআই-সক্ষম ফটো-এডিটিং বৈশিষ্ট্য থাকছে। ফোনটিতে এক্সিনোস চিপসেট রয়েছে। 

ব্যাকআপের জন্য ৫০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি দিয়েছে স্যামসাং। যা চার্জ দেওয়ার জন্য ২৫ ওয়াটের ফাস্ট চার্জ সাপোর্ট করে। 


বিজ্ঞাপন


samsung-3

অন্যদিকে গ্যালাক্সি এ১৫ ৫জি ফোনেও গ্যালাক্সি এ২৫ ৫জি মডেলের মতোই রিয়ার ক্যামেরা সেটআপ থাকছে।

ফোনগুলোর নিরাপত্তার জন্য নক্স সিকিউরিটি প্ল্যাটফর্মের সঙ্গে রয়েছে অটো ব্লকার, সিকিউর ফোল্ডার, প্রাইভেসি ড্যাশবোর্ড, স্যামসাং পাসকি। ফলে ব্যবহারকারীদের ডেটার সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর