স্পোর্টস ডেস্ক
২৮ মার্চ ২০২৩, ০৭:৩৪ এএম
সম্প্রতি আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসির একটি নাচের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়েছে। যেখানে মেসিকে পা দোলাতে দেখা যায়। লা পুলগার এমন কান্ডে ভক্ত-সমর্থকরা দাবি করেছেন, তিনি মাইকেল জ্যাকসনের থেকেও ভাল নাচতে পারেন!
আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে গোটা আর্জেন্টিনা দল এখন নিজ দেশে অবস্থান করছে। ইতিমধ্যে পানামার বিপক্ষে দারুণ জয় নিয়ে ফুরফুরে মেজাজে থাকা দলটির পরের প্রতিপক্ষ অচেনা কুরাসাও। মেসির যে ভিডিওটি ভাইরাল হয়েছে, তা আর্জেন্টিনা ম্যাচের আগের বলেই ধারণা করা হচ্ছে। তবে কোথায় সেই পার্টি হয়েছে তা বোঝা যাচ্ছে না। পার্টিতে আলবিসেলেস্তেদের বেশ কয়েকজন ফুটবলারও উপস্থিত ছিলেন।
আরও পড়ুন- সাকিব নয়, কলকাতার নতুন অধিনায়ক নীতিশ রানা
ভিডিওটিতে মেসিকে তার স্ত্রী আন্তোনেয়া রোকুজ্জোর সঙ্গে নাচতে দেখা গিয়েছে। এলএমটেনের পরনে ছিল আর্জেন্টিনার কালো রংয়ের ট্র্যাকস্যুট। পায়ে সাদা জুতো। আরেকটি ভিডিওতে মেসির সঙ্গে নাচতে দেখা যায় রদ্রিগো ডি পলকে। সেখানে তাকে পুরো সাদা পোশাক পরতে দেখা যায়। মেসি ও ডি পল ছাড়াও নিকোলাস ওটামেন্ডি, পাওলো দিবালা ও অ্যানহেল ডি মারিয়াকে সেই পার্টিতে দেখা যায়।
আগামী বুধবার ভোরে আর্জেন্টিনার বিরুদ্ধে কুরাসাওয়ের খেলা। তার পরেই আবার ক্লাবের হয়ে খেলতে প্যারিসে ফিরে যাবেন মেসি। আগামী রবিবার প্যারিস সঁ জরমেঁর বিরুদ্ধে খেলা অলিম্পিক লিয়ঁর।
আরও পড়ুন- আমি চাই হাসান দশ উইকেট করে নিক: তাসকিন
উল্লেখ্য, আগামীকাল (বুধবার) ভোরে আর্জেন্টিনার বিপক্ষে কুরাসাওয়ের খেলা। এর পরপরই ক্লাবের হয়ে খেলতে প্যারিসে ফিরবেন মেসি। আগামী রোববার অলিম্পিক লিওর বিপক্ষে খেলা রয়েছে পিএসজির।
এফএইচ