শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ঢাকা

সাকিব নয়, কলকাতার নতুন অধিনায়ক নীতিশ রানা 

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৭ মার্চ ২০২৩, ০৬:১০ পিএম

শেয়ার করুন:

সাকিব নয়, কলকাতার নতুন অধিনায়ক নীতিশ রানা 

সদ্য শেষ হওয়া বোর্ডার-গাভাস্কার ট্রফির শেষ টেস্টে পিঠের চোটে ব্যাট করতে নামেননি শ্রেয়াস আইয়ার। এই চোটে ওয়ানডে সিরিজ তো বটেই, আইপিএলেও অনিশ্চিত হয়ে পড়েছেন এই ডানহাতি ব্যাটার। তারকা এই ক্রিকেটারের ইনজুরিতে আসন্ন আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়কত্ব নিয়ে চলছে ব্যাপক বিশ্লেষণ। যেখানে এগিয়ে রয়েছেন ভারতীয় ব্যাটার নীতিশ রানা। তবে সব কিছুকে ছাপিয়ে অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে ছিলেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। কিন্তু সব জল্পনা-কল্পনা উড়িয়ে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক করা হয়েছে বাঁহাতি ব্যাটার নীতিশ রানাকে। 

আইয়ারের ইনজুরিতে কেকেআরের নেতৃত্ব হাতে পাওয়ার অন্যতম দাবিদার ছিলেন নীতিশ রানা। কিন্তু এবার নাইট রাইডার্সকে অস্বস্তিতে ফেলেছিলেন এই বাঁহাতি ব্যাটার। অনুশীলনে চোট পান তিনি।

ইডেন গার্ডেনে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত ছিলেন রানা। তবে দিল্লির তারকা ব্যাটার অনুশীলনের সময়েই গোড়ালিতে চোট পেয়ে বসেন। গত বৃহস্পতিবার ইডেনে অনুশীলন করার সময় চোট লাগে রানার বাঁ-পায়ের গোড়ালিতে। ইনজুরি এতো গুরুতর না হলেও চিন্তার ভাঁজ ছিল রাইডার্স শিবিরে। 

কিন্তু অবশেষে রানা চোট কাটিয়ে উঠায় কেকেআরের অধিনায়কত্ব পেয়েছেন। আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের অফশিয়াল পেজে বিষয়টি নিশ্চিত করেছে কলকাতা শিবির। 

শ্রেয়াস আয়ারের ইনজুরি থাকায় এবারের আসরে কলকাতার অধিনায়ক হওয়ার দৌড়ে ছিলেন নীতিশ রানা, সুনীল নারিন ও সাকিব আল হাসান। শেষ পর্যন্ত দুই বারের আইপিএল চ্যাম্পিয়নরা রানার কাঁধেই ভরসা রেখেছে। 

আইপিএল শুরু হচ্ছে ৩১ মার্চ। এরপর দিনই মাঠে গড়াবে কলকাতার ম্যাচ। মোহালিতে পাঞ্জাব কিংসের বিপক্ষে ১৬তম আইপিএলের যাত্রা শুরু করবে নাইট রাইডার্স।

এমএএম 

 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর