Dhaka Mail Logo

ক্রিকেট

সাকিবের পরিবর্তে যাকে দলে নিল কলকাতা

স্পোর্টস ডেস্ক

০৫ এপ্রিল ২০২৩, ০২:৪৪ পিএম

আগেই কলকাতার সঙ্গে সমঝোতার ভিত্তিতে বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আইপিএল থেকে সরে এসেছেন। এবার এই টাইগার অলরাউন্ডারের বদলে এক ইংলিশ ব্যাটারকে দলে নিল কলকাতা।

সাকিবের পরিবর্তে ইংল্যান্ড ওপেনার জেসন রয়কে দলে ভিড়িয়েছে শাহরুখ খানের দল। তবে রয় কবে ভারতে আসবেন, সে বিষয়ে আপাতত কেকেআরের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।

আরও পড়ুন- ক্রিকেট ইতিহাসে অনন্য নজির!

আজ (বুধবার) কেকেআরের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব যেহেতু এবারের আইপিএলে খেলতে পারবেন না, তাই তার পরিবর্ত হিসেবে ইংল্যান্ডের তারকা রয়কে নেওয়া হচ্ছে।

আরও পড়ুন- আইপিএলে আম্পায়ারদের বেতন কত?

তাকে ২.৮ কোটি রুপিতে দলে নেওয়া হয়েছে। যেখানে বাংলাদেশের অধিনায়ক সাকিবকে ২০২২ সালের মিনি নিলামে এক কোটি টাকায় নিয়েছিল কলকাতা।

সাম্প্রতিক সময়ে জেসন রয় দুর্দান্ত ছন্দে রয়েছেন। পাকিস্তান সুপার লিগে রান পেয়েছেন তিনি। কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে গত মাসে ৬৩ বলে অপরাজিত ১৪৫ রানের ইনিংস খেলেন তিনি। এরপর থেকেই এই ইংলিশ ব্যাটারকে নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছিল।

এফএইচ