Dhaka Mail Logo

ক্রিকেট

টি-টোয়েন্টিতে ২০২২ সালের সেরা একাদশ

স্পোর্টস ডেস্ক

২৩ জানুয়ারি ২০২৩, ০৭:০৪ পিএম

২০২২ সালের বর্ষসেরা টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে আইসিসি। বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ইংলিশদের বিশ্বকাপ জয়ী অধিনায়ক জস বাটলারকে অধিনায়ক করে এই একাদশ প্রকাশ করেছে।

আইসিসির প্রকাশিত সেরা একাদশে ভারতীয়দের থেকে সুযোগ পেয়েছেন সর্বোচ্চ তিনজন। তারা হলেন- বিরাট কোহলি, সূর্যকুমার যাদব ও হার্দিক পান্ডিয়া। ২০২২ সালের পুরোটা সময় দারুণ খেলেছেন এই তিন ক্রিকেটার। টি-টোয়েন্টি বিশ্বকাপে কোহলি পাঁচ ম্যাচে সর্বোচ্চ ২৭৬ রান করেছিলেন। এর আগে এশিয়া কাপের মঞ্চে আফগানদের বিপক্ষে করেছিলেন টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরি।

আরও পড়ুন- সাহসের জন্যই আজ এতদূর আসতে পেরেছি: ব্যারিস্টার সুমন

অন্যদিকে আরেক ভারতীয় ব্যাটার সূর্যকুমার ২০২২ সালে ছিলেন দারুণ ছন্দে। গত বছর এই ব্যাটার ১৮৭.৪৩ স্ট্রাইক রেটে ১১৬৪ রান করেছিলেন। এরসঙ্গে দুইটি সেঞ্চুরি ও ৯টি হাফ সেঞ্চুরিরও দেখা পেয়েছিলেন তিনি। তাছাড়াও হার্দিক পান্ডিয়া ২০২২ সালে রান করেছিলেন ৬০৭। উইকেট নিয়েছিলেন ২০টি। তাই আইসিসির বর্ষসেরা দলে অলরাউন্ডার হিসেবে জায়গা পেয়েছেন তিনি।

আইসিসি বর্ষসেরা টি-টোয়েন্টি দল

জস বাটলার (অধিনায়ক ও উইকেটরক্ষক), মোহাম্মদ রিজওয়ান, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, গ্লেন ফিলিপস, সিকান্দার রাজা, হার্দিক পান্ডিয়া, স্যাম কারান, ওয়ানিন্দু হাসারাঙ্গা, হারিস রউফ ও জশ লিটল।

এফএইচ