স্পোর্টস ডেস্ক
১৮ নভেম্বর ২০২৬, ১১:৪৪ এএম
আগামী ১৬ ডিসেম্বর গোয়ায় অনুষ্ঠিত হতে চলা আইপিএল ২০২৭ নিলামের আগে গত মঙ্গলবার (১৭ নভেম্বর) সব ফ্র্যাঞ্চাইজি তাদের খেলোয়াড় ধরে রাখা ও ছেড়ে দেওয়ার তালিকা প্রকাশ করেছে। তালিকায় বেশ কয়েকজন বড় নামের অনুপস্থিতি সবাইকে চমকে দিয়েছে। মিচেল স্টার্ক, ট্রাভিস হেড, জ্যাকব বেথেল, শিমরন হেটমায়ার ও ট্রেন্ট বোল্টের মতো খেলোয়াড়রা আর দলে নেই।
আরও পড়ুন-আইপিএল ক্যারিয়ারের ইতি টেনে নতুন চাকরি নিলেন ধোনি
ছেড়ে দেওয়া খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে দামি ছিলেন অলরাউন্ডার প্রশান্ত বীর। চেন্নাই সুপার কিংস তাকে ১৪ কোটি ২০ লাখ রুপিতে কিনেছিল। এর ঠিক পরেই রয়েছেন সানরাইজার্স হায়দরাবাদের ট্রাভিস হেড (১৪ কোটি)। আইপিএল ক্যারিয়ার শেষ করে দলের মেন্টর হওয়ার পর মহেন্দ্র সিং ধোনিও ছেড়ে দেওয়া তালিকায় স্থান পেয়েছেন।
আরও পড়ুন-যে কারণে ২০২৭ আইপিএলে খেলবেন না ট্রাভিস হেড
ব্যস্ত আন্তর্জাতিক ক্যালেন্ডারের কারণে স্টার্ক ও হেডকে যথাক্রমে দিল্লি ক্যাপিটালস ও সানরাইজার্স ছেড়ে দিয়েছে। ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ, তারপর বোর্ডার-গাভাস্কার ট্রফি, মার্চে ১৫০তম বার্ষিকী টেস্ট এসবের পর আইপিএল শুরু হবে। পরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ও অ্যাশেজও রয়েছে। আরসিবির জ্যাকব বেথেল হাঁটুর অস্ত্রোপচারের পর পুনর্বাসনে সমস্যায় পড়ে জুলাই থেকে মাঠের বাইরে। তিনিও আগামী আইপিএলে খেলবেন না।
আরও পড়ুন-ক্রিকেটে ধোনি-যুগের অবসান
দলভিত্তিক সংক্ষিপ্ত তালিকা (ফ্র্যাঞ্চাইজি ঘোষণা অনুসারে):
কলকাতা নাইট রাইডার্স
ছেড়ে দেওয়া হয়েছে: অজিঙ্কা রাহানে, আকাশ দীপ, ব্লেসিং মুজারাবানি, দক্ষ কামরা, লুভনিথ সিসোদিয়া, মাথিশা পাথিরানা, মোস্তাফিজুর রহমান (আগেই ছেড়ে দেওয়া), নভদীপ সাইনি, রাচিন রবীন্দ্র, রাহুল ত্রিপাঠি, তেজস্বী সিং, উমরান মালিক।
ধরে রাখা হয়েছে: ক্যামেরন গ্রিন, সুনীল নারাইন, রিঙ্কু সিং, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা, ফিন অ্যালেন, মনীশ পাণ্ডে, রোভম্যান পাওয়েল, অংকৃষ রঘুবংশী, রমনদীপ সিং, টিম সেইফার্ট, সার্থক রঞ্জন, অনুকূল রায়, বৈভব অরোরা, সৌরভ দুবে, কার্তিক ত্যাগী, প্রশান্ত সোলাঙ্কি।
অবশিষ্ট অর্থ: ৪১ কোটি ৬৫ লাখ রুপি | খালি জায়গা: ৮টি (বিদেশি ৩টি)
দিল্লি ক্যাপিটালস
ছেড়ে দেওয়া হয়েছে: মিচেল স্টার্ক, নিতিশ রানা, অভিষেক পোড়েল, পাথুম নিশাঙ্কা, বেন ডাকেট, করুণ নায়ার, সাহিল পারাখ, দুশমন্থ চামিরা, রেহান আহমেদ, অজয় মণ্ডল, টি নটরাজন (ট্রেড আউট), কুলদীপ যাদব (ট্রেড আউট)।
ধরে রাখা হয়েছে: অক্ষর প্যাটেল, লোকেশ রাহুল, পৃথ্বী শ, সমীর রিজভি, আশুতোষ শর্মা, ট্রিস্টান স্টাবস, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, মুকেশ কুমার, আকিব নবী, বিপ্রজ নিগম, মাধব তিওয়ারি, ত্রিপুরানা বিজয়, কাইল জেমিসন, ঋষভ পন্ত (ট্রেড ইন), জিশান আনসারি (ট্রেড ইন)।
অবশিষ্ট অর্থ: ৩৯ কোটি ৫০ লাখ রুপি | খালি জায়গা: ৯টি (বিদেশি ৪টি)
চেন্নাই সুপার কিংস
ছেড়ে দেওয়া হয়েছে: মহেন্দ্র সিং ধোনি (অবসর), আমান খান, ডায়ান ফরেস্টার, কুলদীপ যাদব (পেসার), ম্যাকনিল নোরোনহা, ম্যাথু শর্ট, ম্যাট হেনরি, আকাশ মাধওয়াল, প্রশান্ত বীর, স্পেন্সার জনসন, জ্যাক ফোকস, খলিল আহমেদ (ট্রেড আউট), নাথান এলিস (ট্রেড আউট)।
ধরে রাখা হয়েছে: ঋতুরাজ গায়কোয়াড়, সঞ্জু স্যামসন, আয়ুশ মাত্রে, উর্বিল প্যাটেল, দেওয়াল্ড ব্রেভিস, শিবম দুবে, কার্তিক শর্মা, সরফরাজ খান, রাহুল চাহার, নূর আহমদ, শ্রেয়াস গোপাল, অংশুল কম্বোজ, মুকেশ চৌধুরী, গুরজাপনীত সিং, রামকৃষ্ণ ঘোষ, জেমি ওভারটন, আকিল হোসেন, লিয়াম লিভিংস্টোন (ট্রেড ইন), জ্যাক এডওয়ার্ডস (ট্রেড ইন)।
অবশিষ্ট অর্থ: ২৮ কোটি ৫ লাখ রুপি | খালি জায়গা: ৬টি (বিদেশি ২টি)
মুম্বাই ইন্ডিয়ান্স
ছেড়ে দেওয়া হয়েছে: ট্রেন্ট বোল্ট, দীপক চাহার, এএম গজনফর, অথর্ব আঙ্কোলেকার, কেশব মহারাজ, মোহাম্মদ ইজহার, দানিশ মালেওয়ার, মায়াঙ্ক মারকান্ডে, মায়াঙ্ক রাওয়াত, মহিপাল লোমরোর, রবিন মিনজ, রুচিত আহির, কৃষ ভগত, হার্দিক পান্ডিয়া (ট্রেড আউট)।
ধরে রাখা হয়েছে: রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, জাসপ্রিত বুমরাহ, তিলক ভার্মা, নামান ধীর, রায়ান রিকেলটন, শেরফান রাদারফোর্ড, কুইন্টন ডি কক, করবিন বশ, উইল জ্যাকস, শার্দুল ঠাকুর, রাজ বাওয়া, মিচেল স্যান্টনার, অশ্বিনী কুমার, রঘু শর্মা, আর্শদীপ সিং (ট্রেড ইন)।
অবশিষ্ট অর্থ: ৩২ কোটি ৬০ লাখ রুপি | খালি জায়গা: ৯টি (বিদেশি ২টি)
লখনউ সুপার জায়ান্টস
ছেড়ে দেওয়া হয়েছে: আবেশ খান, ম্যাথু ব্রিটজকে, আনরিখ নরকিয়া, জর্জ লিন্ডে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, নামান তিওয়ারি, হিম্মত সিং, ঋষভ পন্ত (ট্রেড আউট), মোহাম্মদ শামি (ট্রেড আউট), এম সিদ্ধার্থ (ট্রেড আউট)।
ধরে রাখা হয়েছে: মিচেল মার্শ, এইডেন মার্করাম, নিকোলাস পুরান, জশ ইংলিস, আয়ুশ বাদোনি, আব্দুল সামাদ, মুকুল চৌধুরী, অক্ষত রঘুবংশী, শাহবাজ আহমেদ, দিগ্বেশ রাঠি, প্রিন্স যাদব, মহসিন খান, মায়াঙ্ক যাদব, আকাশ সিং, অর্জুন টেন্ডুলকার, আর্শিন কুলকার্নি, কুলদীপ যাদব (ট্রেড ইন), স্যাম কারান (ট্রেড ইন)।
অবশিষ্ট অর্থ: ৪৭ কোটি ৪৫ লাখ রুপি | খালি জায়গা: ৭টি (বিদেশি ৩টি)
পাঞ্জাব কিংস
ছেড়ে দেওয়া হয়েছে: নেহাল ওয়াধেরা, লকি ফার্গুসন, মিচেল ওয়েন, পাইলা অবিনাশ, প্রবীণ দুবে, বিশাল নিশাদ, আর্শদীপ সিং (ট্রেড আউট)।
ধরে রাখা হয়েছে: শ্রেয়াস আইয়ার, প্রিয়াংশ আর্য, প্রভসিমরান সিং, শশাঙ্ক সিং, মুশির খান, বিষ্ণু বিনোদ, কুপার কনোলি, মার্কাস স্টয়নিস, আজমতউল্লাহ ওমরজাই, মার্কো ইয়ানসেন, সূর্যাংশ শেডগে, জেভিয়ার বার্টলেট, বেন ডোয়ারশুইস, যশ ঠাকুর, বিশাখ বিজয়কুমার, যুজবেন্দ্র চাহাল, হারপ্রীত ব্রার, হারনূর সিং, হার্দিক পান্ডিয়া (ট্রেড ইন)।
অবশিষ্ট অর্থ: ১৮ কোটি ৬০ লাখ রুপি | খালি জায়গা: ৬টি (বিদেশি ২টি)
রাজস্থান রয়্যালস
ছেড়ে দেওয়া হয়েছে: শিমরন হেটমায়ার, অ্যাডাম মিলনে, কোয়েনা মাফাকা, তুষার দেশপান্ডে, কুলদীপ সেন, যুধবীর সিং, বিগনেশ পুথুর, রবি সিং, ইমনজোত চাহাল, স্যাম কারান (ট্রেড আউট)
ধরে রাখা হয়েছে: রিয়ান পরাগ, যশস্বী জয়সওয়াল, বৈভব সূর্যবংশী, ধ্রুব জুরেল, নান্দ্রে বার্গার, শুভম দুবে, আমান রাও, লুয়ান-ড্রে প্রিটোরিয়াস, ডনোভান ফেরেইরা, দাসুন শানাকা, রবীন্দ্র জাদেজা, রবি বিষ্ণোই, যশ রাজ পুঞ্জা, জোফরা আর্চার, ব্রিজেশ শর্মা, সন্দীপ শর্মা, সুশান্ত মিশ্র, মোহাম্মদ শামি (ট্রেড ইন), এম সিদ্ধার্থ (ট্রেড ইন)।
অবশিষ্ট অর্থ: ২৭ কোটি ৫ লাখ রুপি | খালি জায়গা: ৬টি (বিদেশি ৩টি)
সানরাইজার্স হায়দরাবাদ
ছেড়ে দেওয়া হয়েছে: ট্রাভিস হেড, কামিন্দু মেন্ডিস, জয়দেব উনাদকাট, দিলশান মাদুশঙ্কা, ওঙ্কার তারমালে, অমিত কুমার, শিবম মাভি, জেরাল্ড কোয়েৎজে, ডেভিড পেইন, আরএস অম্বরীশ, হার্শাল প্যাটেল (ট্রেড আউট), জিশান আনসারি (ট্রেড আউট), লিয়াম লিভিংস্টোন (ট্রেড আউট), জ্যাক এডওয়ার্ডস (ট্রেড আউট)।
ধরে রাখা হয়েছে: প্যাট কামিন্স, অভিষেক শর্মা, ইশান কিষাণ, সলিল অরোরা, অনিকেত ভার্মা, আর স্মরণ, হাইনরিখ ক্লাসেন, নিতিশ কুমার রেড্ডি, ইশান মালিঙ্গা, ব্রাইডন কার্স, প্রফুল হিঙ্গে, সাকিব হুসেইন, হর্ষ দুবে, শিবাং কুমার, ক্রেইনস ফুলেত্রা, টি নটরাজন (ট্রেড ইন), খলিল আহমেদ (ট্রেড ইন), নাথান এলিস (ট্রেড ইন)।
অবশিষ্ট অর্থ: ৪০ কোটি ১৫ লাখ রুপি | খালি জায়গা: ৭টি (বিদেশি ৩টি)
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
ছেড়ে দেওয়া হয়েছে: জ্যাকব বেথেল, রিচার্ড গ্লিসন, মঙ্গেশ যাদব, সাত্ত্বিক দেশওয়াল, বিহান মালহোত্রা, স্বপ্নিল সিং।
ধরে রাখা হয়েছে: রজত পাতিদার, বিরাট কোহলি, ফিল সল্ট, দেবদূত পাডিক্কাল, জিতেশ শর্মা, টিম ডেভিড, ক্রুনাল পান্ডিয়া, রোমারিও শেফার্ড, জশ হ্যাজলউড, ভুবনেশ্বর কুমার, সুয়াশ শর্মা, অভিনন্দন সিং, রসিখ সালাম, ভেঙ্কটেশ আইয়ার, জ্যাকব ডাফি, জর্ডান কক্স, ভিকি ওস্তওয়াল, কনিষ্ক চৌহান, যশ দয়াল, নুয়ান থুশারা।
অবশিষ্ট অর্থ: ১৪ কোটি ১৫ লাখ রুপি | খালি জায়গা: ৫টি (বিদেশি ১টি)
গুজরাট টাইটান্স
ছেড়ে দেওয়া হয়েছে: ইশান্ত শর্মা, লুক উড, কুলবন্ত খেজরোলিয়া, শাহরুখ খান, কনর এস্টারহুইজেন, পৃথ্বীরাজ ইয়ারা।
ধরে রাখা হয়েছে: শুবমান গিল, সাই সুদর্শন, রাহুল তেওয়াতিয়া, কুমার কুশাগ্র, অনুজ রাওয়াত, জস বাটলার, টম ব্যান্টন, গ্লেন ফিলিপস, ওয়াশিংটন সুন্দর, আর সাই কিশোর, মানব সুথার, রশিদ খান, জয়ন্ত যাদব, জেসন হোল্ডার, কাগিসো রাবাদা, মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ, গুরনুর ব্রার, অশোক শর্মা, আরশাদ খান, নিশান্ত সিন্ধু, হার্শাল প্যাটেল (ট্রেড ইন)।
অবশিষ্ট অর্থ: ৮ কোটি ৭৫ লাখ রুপি | খালি জায়গা: ৩টি (বিদেশি ২টি)