মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ঢাকা

আইপিএল ক্যারিয়ারের ইতি টেনে নতুন চাকরি নিলেন ধোনি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৬, ০৪:৪৩ পিএম

শেয়ার করুন:

আইপিএল ক্যারিয়ারের ইতি টেনে নতুন চাকরি নিলেন ধোনি

মহেন্দ্র সিং ধোনির আইপিএল জীবনের এক দীর্ঘ অধ্যায় শেষ হলো। প্রায় দুই দশক ধরে মাঠে নেতৃত্ব দিয়ে আসা এই কিংবদন্তি এবার সরাসরি খেলা থেকে সরে দাঁড়িয়েছেন। তবে চেন্নাই সুপার কিংসের সঙ্গে তাঁর সম্পর্ক ছিন্ন হয়নি। আইপিএল ২০২৭ মৌসুমে ফ্র্যাঞ্চাইজিটির মেন্টর হিসেবেই থাকছেন তিনি। এমনটাই জানায় ক্রিকইনফোর এক প্রতিবেদনে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) আসন্ন নিলামের আগে খেলোয়াড় ধরে রাখা ও ছেড়ে দেওয়ার তালিকা প্রকাশের শেষ সময়ের মাত্র তিন ঘণ্টা আগে এই ঘোষণা দেয় সিএসকে। আগামী ১৬ ডিসেম্বর গোয়ায় অনুষ্ঠিত হবে আইপিএল নিলাম।

আরও পড়ুন-ক্রিকেটে ধোনি-যুগের অবসান, বিদায় বলে দিলেন আইপিএলকেও

সিএসকের মালিক এন শ্রীনিবাসন এক বিবৃতিতে দীর্ঘদিনের সম্পর্কের কথা তুলে ধরে বলেন, ‘এমএস ধোনি ছাড়া সিএসকে হয় না। প্রায় দুই দশক ধরে আমরা একসঙ্গে পথ চলেছি, একসঙ্গে বেড়ে উঠেছি। এই যাত্রায় এসেছে সাফল্য, ব্যর্থতা এবং নানা অভিজ্ঞতা।’

আরও পড়ুন-যে কারণে ২০২৭ আইপিএলে খেলবেন না ট্রাভিস হেড

তিনি আরও যোগ করেন, ‘আমাদের সম্পর্ক এতটা দৃঢ় হওয়ার পেছনে একটি কারণ রয়েছে; আমরা একে অপরের উদ্দেশ্য নিয়ে কখনো প্রশ্ন তুলি না। এই বিশ্বাসই আমাদের দীর্ঘ পথচলাকে সম্ভব করেছে।’

আরও পড়ুন-মুস্তাফিজ ছাড়াও আইপিএলে খেলতে আগ্রহী যে ৬ বাংলাদেশি ক্রিকেটার

২০০৮ সালে ধোনিকে দলে নেওয়ার সিদ্ধান্তের কথা স্মরণ করে শ্রীনিবাসন বলেন, ‘২০০৮ সালে আমিই জোর দিয়েছিলাম, ধোনিকে যেন সিএসকের অংশ করা হয়। শেষ পর্যন্ত সেটিই আমার নেয়া অন্যতম সেরা সিদ্ধান্ত হয়ে দাঁড়িয়েছে। শুধু ফ্র্যাঞ্চাইজির হয়ে তার অর্জনের জন্য নয়, বরং মানুষ হিসেবে তিনি যেমন, সে কারণেও। ধোনি সব সময় আমাদের পরিচয়ের অংশ হয়ে থাকবেন। এই দলই সব সময় তার ঘর।’

২০০৮ সালে আইপিএলের প্রথম আসর থেকেই চেন্নাইয়ের সঙ্গে যুক্ত হন ধোনি। তাঁর নেতৃত্বে পাঁচবার আইপিএল শিরোপা জিতেছে সিএসকে। এছাড়া দুটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপাও জিতেছে দলটি। ২০১৬ ও ২০১৭ সালে নিষেধাজ্ঞার কারণে আইপিএলে খেলতে পারেনি চেন্নাই। ওই দুই মৌসুমে রাইজিং পুনে সুপারজায়ান্টসের হয়ে খেলেছিলেন তিনি।

১৯ মৌসুমের আইপিএল ক্যারিয়ার শেষে ৪৫ বছর বয়সী ধোনি ৫৪৩৯ রান করেছেন। তাঁর গড় ৩৮.৩০ এবং স্ট্রাইক রেট ১৩৭.৪৫। খেলোয়াড় হিসেবে বিদায় নিলেও মেন্টর হিসেবে সিএসকের সঙ্গেই থাকছেন তিনি।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর