স্পোর্টস ডেস্ক
৩১ আগস্ট ২০২৬, ১২:২৫ পিএম
লর্ডসের ঐতিহাসিক মাঠে টেস্ট ম্যাচ চলছে, আর টিভির পর্দায় হঠাৎ উঠে এল কারাগারে থাকা এক প্রাক্তন ক্রিকেট তারকা ও প্রধানমন্ত্রীর ছেলেদের কণ্ঠ। ইংল্যান্ড-পাকিস্তান টেস্টের প্রথম দিনে স্কাই স্পোর্টসের মধ্যাহ্নভোজ বিরতিতে যখন ইমরান খানের দুই ছেলে সুলাইমান ও কাসিম খানের সাক্ষাৎকার সম্প্রচারিত হয়, তখনই শুরু হয় নানা রকম আলোচনা।
মাইকেল অ্যাথারটনের পরিচালনায় সেই সাক্ষাৎকারে উঠে আসে কারাবন্দি ইমরান খানের শারীরিক অবস্থা ও তাঁর ওপর হওয়া বিভিন্ন আচরণের কথা।
আরও পড়ুন-ইমরান খানের মুক্তিতে একাট্টা ক্রিকেট দুনিয়া
বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়, এই রাজনৈতিক সাক্ষাৎকার দেখে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আপত্তি জানিয়েছিল। এমনকি দ্বিতীয় সেশনে মাঠে না নামার বা ম্যাচ বয়কটের হুমকি পর্যন্ত দেওয়া হয়েছিল বলে গুঞ্জন ছড়ায়। তবে শেষ পর্যন্ত যুক্তরাজ্য ও ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গে সম্পর্ক এবং রাজপরিবারের একটি সৌজন্য অনুষ্ঠানের কথা বিবেচনা করে পাকিস্তান দল খেলা চালিয়ে যায়।
আরও পড়ুন-জোকোভিচের স্বপ্ন ভেঙে দিল আর্জেন্টাইন তারকা
ম্যাচ শেষে ইংল্যান্ডের কাছে ১৯৪ রানের বড় হারের পর বাবর আজম বিবিসি টেস্ট ম্যাচ স্পেশালে এসব গুঞ্জন পুরোপুরি উড়িয়ে দেন। সাংবাদিকরা যখন বয়কটের বিষয় নিয়ে প্রশ্ন করেন, তখন তিনি স্পষ্ট ভাষায় বলেন, “না, না। আমি এমন কিছু শুনিনি।” বারবার চাপ দেওয়া হলেও তিনি আবারও জানান, “না, আমি এ বিষয়ে একেবারেই কিছু শুনিনি।”
দলের হেড কোচ সরফরাজ আহমেদের কথাও বাবরের সঙ্গে মিলে যায়। সংবাদ সম্মেলনে তিনি বলেছিলেন, সাক্ষাৎকার চলাকালে খেলোয়াড়রা লাঞ্চ করছিলেন এবং এ ধরনের কোনো বয়কট বা উত্তেজনার বিষয়ে তাঁদের কিছু জানা ছিল না।
এসটি