স্পোর্টস ডেস্ক
৩১ আগস্ট ২০২৬, ১১:৫৭ এএম
বিশ্বকাপ শেষ হওয়ার পর থেকেই চলছে জল্পনা, এবারের ব্যালন ডি’অর কার হাতে উঠবে? পরিসংখ্যান দেখলে হ্যারি কেইন অনেক এগিয়ে। কিন্তু গণমাধ্যম আর সমর্থকদের বড় অংশ চাইছে লিমিনে ইয়ামালকে সর্বকনিষ্ঠ বিজয়ী হিসেবে দেখতে। এমন পরিস্থিতিতে নিজের পছন্দের নাম স্পষ্ট করে দিলেন ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা।
স্কাই স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে গার্দিওলা বলেন, “হ্যারি এটি পাওয়ার যোগ্য। তার গোল, ধারাবাহিকতা আর দলকে আরও শক্তিশালী করার যে দক্ষতা ব্যালন ডি’অর মূলত এই কারণেই দেওয়া উচিত। সে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছে। আমাকে জিজ্ঞেস করলে আমি বলব, হ্যারি কেইনেরই ব্যালন ডি’অর জেতা উচিত।”
আরও পড়ুন-ইমরান খানের মুক্তিতে একাট্টা ক্রিকেট দুনিয়া
আরও পড়ুন-জোকোভিচের স্বপ্ন ভেঙে দিল আর্জেন্টাইন তারকা
এ মৌসুমে বায়ার্ন মিউনিখের হয়ে কেইন সত্যিই চোখ ধাঁধানো ফর্ম দেখিয়েছেন। সব প্রতিযোগিতা মিলিয়ে ৫১ ম্যাচে ৬১ গোল করেছেন। শুধু গোলই নয়, বুন্দেসলিগা ও ডিএফবি-পোকাল জয়ের পথেও তিনি দলকে নেতৃত্ব দিয়েছেন। এই অসাধারণ অবদানের কারণেই গার্দিওলার মতো সফল কোচ তাকে ব্যালন ডি’অরের শক্তিশালী দাবিদার হিসেবে দেখছেন।
অন্যদিকে ইয়ামাল বার্সেলোনার হয়ে ভালো মৌসুম কাটালেও কেইনের মতো এককভাবে এতটা দাপট দেখাতে পারেননি বলে মনে করছেন অনেকে। বিশ্বকাপে স্পেনের সাফল্যের মূল নাম ছিলেন রদ্রি, যিনি গোল্ডেন বল জিতেছেন। সেরা তরুণ খেলোয়াড় নির্বাচিত হয়েছেন পাউ কুবারসি। ইয়ামাল নিজে বিশ্বকাপে মাত্র একটি গোল করেছেন। তবুও অনেকে তাকে শুধু ‘বিশ্বকাপজয়ী’ ট্যাগ দিয়ে ফেভারিট হিসেবে তুলে ধরছেন বলে সমালোচনাও হচ্ছে।
এসটি