Dhaka Mail Logo

স্পোর্টস / ক্রিকেট

হতাশার সেশন কাটিয়ে মধ্যাহ্নভোজে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

২৩ আগস্ট ২০২৬, ০৮:৩১ এএম

দ্বিতীয় দিনের প্রথম সেশনটাও অস্ট্রেলিয়ার। সকালে অস্ট্রেলিয়ার দুই উইকেট তুলে নিলেও প্রথম ইনিংসে তাদের লিড ১৪৬ রানের। 

ব্যাটিংয়ে দ্বিতীয় ইনিংসের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। স্টার্কের পরপর দুই বলে সাদমান ও মুমিনুল আউট হন। পরে কামিন্সের বলে ক্যাচ দিয়েছেন তানজিদও। এখন উইকেটে আছেন দুই অভিজ্ঞ ব্যাটসম্যান নাজমুল ও মুশফিক।

এর মধ্যে নাজমুল একবার ক্যাচ তুলে দিয়েও বেঁচেছেন, তবে তিনি বেশ ইতিবাচক ব্যাটিং করছেন। ২৪ বলে ২৩ রান অপরাজিত আছেন নাজমুল, ৬ বল খেলা মুশফিক করেছেন ৪ রান।

ইনিংস হার এড়াতে এখনও ১০৭ রান করতে হবে বাংলাদেশকে। হাতে আছে ৭ উইকেট।

এআরএম