রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ঢাকা

১৮ বছর আগের রেকর্ড ভাঙলেন শরিফুল, ২১০ রানে থামল অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৩ আগস্ট ২০২৬, ০৭:২১ এএম

শেয়ার করুন:

১৮ বছর আগের রেকর্ড ভাঙলেন শরিফুল, অস্ট্রেলিয়া ২১০
ছবি: সংগৃহীত

বাংলাদেশের প্রথম পেসার হিসেবে ৭ উইকেট পেলেন শরিফুল ইসলাম। ২০০৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২৭ রানে ৬ উইকেট পেয়েছিলেন শাহাদাত হোসেন, সেটিই এতদিন ছিল পেসারদের মধ্যে সেরা বোলিং ফিগার। ১৮ বছর পর এই রেকর্ড ভাঙলেন শরিফুল।

আর শেষ উইকেটটা নিলেন তাইজুল ইসলাম। তার বলে ক্যাচ তুলে দিয়ে আউট হয়েছেন হ্যাজলউড, ৩২ রানে অপরাজিত থেকে গেলেন লায়ন। অস্ট্রেলিয়া অলআউট হলো ২১০ রানে। প্রথম ইনিংসে তাদের লিড ১৪৬ রানের।

দ্বিতীয় ইনিংসে মাঠে নেমেছে বাংলাদেশ। তিন ওভারের মধ্যেই সাদমানের উইকেট হারিয়ে বসেছে টাইগাররা। বাংলাদেশের রান ১ উইকেটে ৫ রান।

বাংলাদেশের বোলাররা তাদের কাজটা আরও একবার ঠিকঠাক করেছেন। ১৫ ওভারে ৪৮ রান দিয়ে ৭ উইকেট নিয়ে তাতে নেতৃত্ব দিয়েছেন বাঁহাতি পেসার শরিফুল। একটি করে উইকেট পেয়েছেন তাসকিন, তাইজুল ও মিরাজ। এখন দায়িত্বটা ব্যাটসম্যানদের কাঁধে, প্রথম ইনিংসে ৬৪ রানে অলআউট হওয়ার পর শান্তরা ঘুরে দাঁড়াতে পারেন কি না সেটাই এখন বড় প্রশ্ন।

এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর