স্পোর্টস ডেস্ক
১৯ আগস্ট ২০২৬, ১১:১৯ এএম
ইংলিশ ফুটবলের মাঠে বাংলাদেশি শিকড়ের এক তরুণ হঠাৎ আলো ছড়িয়ে দিলেন। বোরহ্যাম উডের জার্সি গায়ে প্রথমবার শুরুর একাদশে নামার সুযোগ পেয়েই ফারহান আলী ওয়াহিদ গোল করলেন, অ্যাসিস্ট দিলেন। তার সেই ঝলকানি ম্যাচে লিডস ইউনাইটেডের অনূর্ধ্ব-২১ দলকে ৫-২ গোলে হারিয়েছে বোরহ্যাম উড। ন্যাশনাল লিগ কাপের গ্রুপপর্বের এই ম্যাচ দিয়ে শিরোপা ধরে রাখার যাত্রাটাও জোরালোভাবে শুরু হলো স্বাগতিকদের।
কোচ লুক গ্যারার্ড হ্যালিফ্যাক্স টাউনের বিপক্ষে খেলা একাদশ থেকে বেশ কিছু পরিবর্তন এনে লিডসের বিপক্ষে ফারহানকে প্রথমবার শুরুর একাদশে সুযোগ দিয়েছিলেন। সুযোগ পেয়েই নিজের সামর্থ্যের পরিচয় দিয়েছেন এই ফরোয়ার্ড।
আরও পড়ুন-মরক্কোর নারীকে বিয়ে করে ইসলাম গ্রহণ করলেন ব্রাজিল কিংবদন্তি তারকা!
ম্যাচের শুরুতে লিডস কিছুটা আক্রমণাত্মক থাকলেও সপ্তম মিনিটেই বোরহ্যাম এগিয়ে যায়। রেগান বুটির কর্নার ফ্লিক হয়ে জালে ঢুকে ১-০ হয়। এরপর আর তেমন সুযোগ পেতে দেয়নি স্বাগতিকরা। ৩১ মিনিটে অলিভার বেইনব্রিজের ক্রসে হেড করে ব্যবধান দ্বিগুণ করেন লুইস রিচার্ডসন।
তারপর শুরু হয় ফারহানের জাদু। ৪১ মিনিটে দুর্দান্ত ফিনিশিংয়ে তিনিই করেন তৃতীয় গোল। প্রথমার্ধের যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে ফারহানের বাড়ানো বলে গোল করেন ট্যারিন আলারাখিয়া। বিরতির ঠিক আগে আবারও গোল করেন রিচার্ডসন। প্রথমার্ধ শেষ হয় ৫-০ ব্যবধানে।
আরও পড়ুন- ইংল্যান্ডে তিন দশকের আক্ষেপ ঘোচানোর অভিযানে পাকিস্তান
দ্বিতীয়ার্ধে ৬৯ মিনিটে স্যাম চেম্বার্সের ডিফ্লেক্টেড শটে একটি গোল শোধ করে লিডস। ৭৫ মিনিটে ম্যাকডোনাল্ড আরও একটি গোল করলে স্কোর হয় ৫-২। এরপরও ফারহান কয়েকটি সুযোগ তৈরি করেন। ৮২ মিনিটে তার শট ঠেকিয়ে দেন লিডসের গোলরক্ষক লুকা গান্টার। কিছুক্ষণ পর আরেকটি বাঁকানো শট পোস্ট ঘেঁষে বাইরে চলে যায়। শেষ পর্যন্ত ৫-২ গোলে জয় তুলে নেয় বোরহ্যাম উড