বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ঢাকা

ইংল্যান্ডে তিন দশকের আক্ষেপ ঘোচানোর অভিযানে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯ আগস্ট ২০২৬, ১০:২১ এএম

শেয়ার করুন:

ইংল্যান্ডে তিন দশকের আক্ষেপ ঘোচানোর অভিযানে পাকিস্তান

তিন দশক ধরে ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ জিততে না পারার আক্ষেপ ঘোচাতে মাঠে নামতে যাচ্ছে পাকিস্তান। বাবর আজমের নেতৃত্বে তিন ম্যাচের এই সিরিজ শুরু হওয়ার কথা থাকলেও প্রথম টেস্টে নেই তার নাম।

বাংলাদেশ সময় বুধবার বিকেল ৪টায় লিডসের হেডিংলি মাঠে শুরু হবে সিরিজের উদ্বোধনী ম্যাচ। প্রস্তুতি ম্যাচে ডান হাতের আঙুলে চোট পাওয়ায় বাবর আজম প্রথম টেস্টে খেলতে পারছেন না। তার জায়গায় দলকে নেতৃত্ব দেবেন সালমান আলি আগা।

কোচ সরফরাজ আহমেদ জানিয়েছেন, হাতের ইনজুরি থেকে বাবর এখনও পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি এবং খেলার উপযোগী নন। তাই বাবরকে ছাড়াই মাঠে নামতে হবে দলকে। বাবরের অনুপস্থিতিতে একাদশে জায়গা পেতে পারেন সৌদ শাকিল অথবা আওয়াইজ জাফর। প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরি করা শাকিলের সুযোগ বেশি বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন-চার দিনের মধ্যে আবারও মাঠে লুটিয়ে পড়লেন মুসিয়ালা, কি রোগে ভুগছেন

আরও পড়ুন-মরক্কোর নারীকে বিয়ে করে ইসলাম গ্রহণ করলেন ব্রাজিল কিংবদন্তি তারকা!

অন্যদিকে এই সিরিজ দিয়েই দ্বিতীয়বারের মতো ইংল্যান্ডের টেস্ট অধিনায়কত্ব শুরু করছেন জো রুট। ২০১৭ থেকে ২০২২ সাল পর্যন্ত প্রথম মেয়াদে তিনি দলকে নেতৃত্ব দিয়েছিলেন। ইংল্যান্ডের ইতিহাসে সবচেয়ে বেশি ৬৫ টেস্টে অধিনায়কত্ব করার রেকর্ডও তার নামে। প্রথম মেয়াদে সমান ২৭টি জয় ও হার এবং ১১টি ড্র করেছিল ইংল্যান্ড।

এই সিরিজে দলে ফিরেছেন ওলি পোপ, ব্রাইডন কার্স ও ড্যান লরেন্স। পোপ গত বছরের ডিসেম্বরের পর টেস্ট খেলেননি এবং বাজে ফর্মের কারণে অ্যাশেজের পর বাদ পড়েছিলেন। কার্সও কনুই ও কব্জির চোটের কারণে দীর্ঘদিন দলের বাইরে ছিলেন। লরেন্স ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরম্যান্সের জোরে প্রায় দুই বছর পর টেস্ট দলে ফিরেছেন।

দুই দলের মধ্যে এখন পর্যন্ত ৯২টি টেস্ট হয়েছে। তাতে পাকিস্তান জিতেছে ২৩টি, ইংল্যান্ড ৩০টি এবং ৩৯টি ম্যাচ ড্র হয়েছে। তিন দশকের আক্ষেপ ঘোচানোর সুযোগ পেয়েছে বাবরবিহীন পাকিস্তান। সালমান আগার নেতৃত্বে তারা কতটা লড়াই করতে পারে, সেটাই এখন দেখার বিষয়।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর