Dhaka Mail Logo

স্পোর্টস / ক্রিকেট

৮ উইকেট হাতে রেখে লাঞ্চে বাংলাদেশ, পিছিয়ে ১৭ রানে

নিজস্ব প্রতিবেদক

১৪ আগস্ট ২০২৬, ০৯:১২ এএম

অস্ট্রেলিয়া সফরের শুরুতে স্বপ্নের মতো সময় কাটছে বাংলাদেশের। গতকাল প্রথম দিনের তিন সেশন আর আজ সকালের সেশনের খেলা দেখে মনে হবে অজিদের মাঠেই যেন স্বাগতিক বাংলাদেশ।  

দ্বিতীয় দিনের লাঞ্চের বিরতির আগে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস থেকে বাংলাদেশ পিছিয়ে আর মাত্র ১৭ রানে। নাজমুল অপরাজিত ২৮ রানে, তানজিদ ৭৪ রানে। তৃতীয় উইকেটে তাদের জুটিতে উঠেছে ৪৩ রান।

এই সেশনে ২৭ ওভারে ১ উইকেট হারিয়ে ৮৫ রান তুলেছে বাংলাদেশ।

শুধু মুমিনুল হকের উইকেট পেয়েছে অস্ট্রেলিয়া। দারুণ জমাট ব্যাটিং করছিলেন মুমিনুল। কিন্তু ৪৯ রানে ভেঙেছে তার ধৈর্য। জশ হ্যজলউডকে ড্রাইভ করতে গিয়ে ক্যাচ দেন উইকেটের পেছনে। 

৯৫ বলের ইনিংসটির হতাশাজনক সমাপ্তি ঘটে। এর মধ্য দিয়ে দ্বিতীয় উইকেটে মুমিনুল-তানজিদের ১০২ রানের জুটিও ভাঙে।

৬২ রানে তানজিদের ক্যাচ ছাড়েন স্মিথ। সেঞ্চুরিটা যে এখন প্রাপ্য তানজিদের। দ্বিতীয় সেশনেও বাংলাদেশের জন্য তার থাকাটা খুব গুরুত্বপূর্ণ।  

এআরএম