images

স্পোর্টস / ক্রিকেট

শিরোপার লড়াইয়ে যাদের পেল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

০৩ জুন ২০২৬, ১১:৫৬ পিএম

ভারতের গোয়ায় নারী সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে নেপালকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ। দ্বিতীয় সেমিতে জিতেছে ভারত। ফলে শিরোপা নির্ধারণী ম্যাচে প্রতিপক্ষ হিসেবে ভারতকে পেয়েছে বাংলাদেশ। আগামী শুক্রবার একে অপরের মুখোমুখি হবে দুই দল।

টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে ভুটানের বিপক্ষে খেলতে নামে ভারতের মেয়েরা। পুরো টুর্নামেন্টের একমাত্র অপরাজিত দল প্রতিপক্ষের গোলবারের দিকে একের পর এক আক্রমণ চালালেও গোলের দেখা পাচ্ছিল না। প্রতিবারই তারা খেই হারিয়েছে ভুটানের রক্ষণভাগের কাছে গিয়ে।

অবশেষে ম্যাচের ৫৮তম মিনিটে গোল করেন ননগ্রুম। এই এক গোল লিড ধরে রেখেই জয় নিশ্চিত হয় ভারতের।

এর আগে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয় বাংলাদেশ ও নেপাল। ম্যাচের ২৩তম মিনিটে গোল হজম করে পিছিয়ে পড়ে বাংলাদেশের মেয়েরা। প্রথমার্ধের শেষ মুহূর্তে ঋতুপর্ণা চাকমার অলিম্পিক গোলে সমতায় ফেরে লাল-সবুজের প্রতিনিধি দল। আর ম্যাচের একদম অন্তিম মুহূর্তে গোল করেন সাগরিকা। তাতেই টানা দ্বিতীয়বার ফাইনালে উঠে বাংলাদেশ।

এআরএম