মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ঢাকা

ফিফা বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশের পতাকা হাতে ফারজিন গনি

প্রকাশিত: ০৩ জুন ২০২৬, ০৪:০১ পিএম

শেয়ার করুন:

ফিফা বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশের পতাকা হাতে ফারজিন গনি
ফিফা বিশ্বকাপ ২০২৬-এ কানাডা যাচ্ছেন একমাত্র বাংলাদেশি ভলান্টিয়ার ফারজিন গনি

‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ ২০২৬ ফিফা বিশ্বকাপ শুরু হতে আর মাত্র ৮ দিন। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে এবারের আসর ইতিহাসের পাতায় নতুন মাইলফলক স্থাপন করতে চলেছে। ৪৮টি দেশের অংশগ্রহণ, ১০৪টি ম্যাচ এবং রেকর্ড ব্যয়ের এই টুর্নামেন্ট ঘিরে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের উন্মাদনা চরমে। আর এই বিশাল আয়োজনে বাংলাদেশের পতাকা উড়িয়ে একজন তরুণী লিখছেন নিজস্ব ইতিহাস। তিনি ফারজিন গনি। 

বাংলাদেশ থেকে একমাত্র ভলান্টিয়ার হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি। টরন্টোয় অনুষ্ঠিতব্য ম্যাচগুলোতে সেরেমনিজ ভলান্টিয়ার হিসেবে দায়িত্ব পালন করবেন ফারজিন। মাঠে ফুটবলারদের সহায়তা করা, ম্যাচ শুরুর আগে দেশীয় পতাকা ধরে রাখা, এমন গৌরবময় কাজের অংশ হবেন বাংলাদেশের ফারজিন।


বিজ্ঞাপন


জানা গেছে, ফিফা বিশ্বকাপের ঐতিহাসিক আসরে ভলান্টিয়ার হয়ে অংশ নিতে গতকাল (২ জুন) ঢাকা থেকে টরন্টোর উদ্দেশে যাত্রা করেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ফারজিনের মা রোজানা নাসিম মেয়ের পতাকা হাতে ছবি দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে লিখেন, ‘আলহামদুলিল্লাহ! আমার মেয়ে ফারজিন গনি ফিফা বিশ্বকাপ ২০২৬-এ ভলান্টিয়ার হিসেবে নির্বাচিত হয়েছে। কানাডার টরন্টোয় অনুষ্ঠিতব্য এই বিশ্বকাপে বাংলাদেশ থেকে একমাত্র ভলান্টিয়ার হিসেবে সে সুযোগ পেয়েছে। প্রায় ৩০ লক্ষ আবেদনকারীর মধ্য থেকে বিশ্বব্যাপী মাত্র ৩,০০০ জন নির্বাচিত হয়েছেন। সেই তালিকায় জায়গা করে নিয়েছে আমার মেয়ে।’

Farzeen_Ghani_20260517_123117495

তিন আরও লেখেন, ‘ফারজিন সেরেমনিজ ভলান্টিয়ার হিসেবে দায়িত্ব পালন করবে। মাঠে ফুটবল খেলোয়াড়দের সহায়তা করবে এবং ম্যাচ শুরুর আগে বিভিন্ন দেশের পতাকা ধরে রাখবে। জীবনবদলানো এই অনন্য যাত্রায় আমার মেয়ের জন্য সবার কাছে দোয়া ও আশীর্বাদ চাই। আল্লাহ যেন তাকে সুস্থ, নিরাপদ ও সফলভাবে এই স্বপ্নের মঞ্চে দায়িত্ব পালন করার তৌফিক দেন।’


বিজ্ঞাপন


ফিফা এবার বিশ্বকাপের জন্য প্রায় ৬৫ হাজার ভলান্টিয়ার নিয়োগ করছে। স্টেডিয়াম অপারেশন, দর্শক সেবা, টিকিট ব্যবস্থাপনা, মিডিয়া সাপোর্টসহ নানা গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবেন তাঁরা। ফিফা ভলান্টিয়ারদের প্রশিক্ষণ, থাকা-খাওয়া ও প্রয়োজনীয় সুবিধা প্রদান করবে। ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত চলা এই আসরে বিশ্বের সেরা ফুটবলারদের পাশে থেকে অভিজ্ঞতা সঞ্চয় এবং আন্তর্জাতিক নেটওয়ার্ক গড়ে তোলার সুযোগ পাবেন ভলান্টিয়াররা।

এসটি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর