২০ মে ২০২৬, ১২:৫৯ পিএম
আর মাত্র কয়েক সপ্তাহ। এরপরই পর্দা উঠছে ফুটবলের ‘গ্রেটেস্ট শো অন আর্থ’-এর। কোটি কোটি ফুটবলপ্রেমীর অপেক্ষার প্রহর শেষ হতে চলেছে। ২০২৬ ফিফা বিশ্বকাপ উত্তর আমেরিকায় (যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো) অনুষ্ঠিত হতে যাচ্ছে ৪৮টি দল নিয়ে ইতিহাসের সবচেয়ে বড় আসর। ইতিমধ্যে দলগুলো ঘোষণা করতে শুরু করেছে নিজেদের চূড়ান্ত স্কোয়াড। এদিকে পূর্ণাঙ্গ ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করে ফেলেছে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল।
১৮ মে (সোমবার) কোচ কার্লো আনচেলত্তি রিও ডি জেনেইরোয় আনুষ্ঠানিক অনুষ্ঠানে দল ঘোষণা করেন। আর ঘোষণার পরপরই ফুটবল বিশ্বে চাঞ্চল্য তৈরি হয়েছে। পাঁচবারের বিশ্বকাপ চ্যাম্পিয়নদের বাজারমূল্য ইতিমধ্যে সাড়া ফেলে দিয়েছে গোটা ফুটবল বিশ্বকে। দল ঘোষণার পরই নতুন এক বিস্ময়ের জন্ম দিয়েছে ব্রাজিল। ঘোষিত ২৬ সদস্যের ব্রাজিল দলের মোট মার্কেট ভ্যালু ৯০৮.৭০ মিলিয়ন ইউরো (প্রায় ৯০৯ মিলিয়ন ইউরো)। বর্তমান বিনিময় হারে (১ ইউরো ১৪২.৫ টাকা) এটি বাংলাদেশি টাকায় প্রায় ১২,৯০০ কোটি টাকারও বেশি হয়।
আরও পড়ুন-ব্রাজিলের হেক্সা মিশনে সঙ্গী নেইমার, একাদশে সুযোগ মিলবে তো?
আরও পডুন-রাজমিস্ত্রীর কাজ করা থিয়াগো ব্রাজিলের বিশ্বকাপ দলে
বিশ্বের বড় বড় ফুটবল ক্লাবে নিজেদের রাজত্ব বেশ আগে থেকেই পাকাপোক্ত করে রেখেছে সেলেসাও দলের ফুটবলাররা। যেখানে ব্রাজিলিয়ানরা দাপিয়ে বেড়াচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগ, স্প্যানিশ লিগ, জার্মান বুন্দেসলিগা, ইতালিয়ান সিরি’আ, ফ্রেঞ্চ লিগের মতো বড় বড় আসরে। এদের মধ্যে বর্তমানে ফুটবল মার্কেটে দামি ফুটবলার রিয়ালের হয়ে খেলা ভিনিসিয়াস জুনিয়র।
এই ফরোয়ার্ডের বাজার মূল্য ১৫০ মিলিয়ন ইউরো, যা বাংলাদেশি ১,৮০০ কোটি টাকার সমান। এরপরেই আছেন রিয়ালের আরেক তারকা ফরোয়ার্ড রাফিনিয়া। যার বাজার দর বাংলাদেশি টাকায় ৯৬০ কোটি টাকার সমতুল্য।
তাছাড়াও দলের অন্য দুই তারকা ফুটবলার নেইমার ও ম্যাথেউস কুনহার এন্দ্রিকের বর্তমান বাজার মূল্য ১৩৮০ কোটি টাকা। আরও মূল্যবান ফুটবলারও আছেন আনচেলত্তি এবারের বিশ্বকাপ স্কোয়াডে।
আরও পড়ুন- মেসি-রোনালদো-নেইমারসহ বিশ্বকাপে নজর থাকবে যাদের উপর
আরও পড়ুন- আড়াই বছর পর নেইমারের প্রত্যাবর্তন, খোলা চিঠি আবেগপ্রবণ বাবার
২০০২ থেকে ২০২২ সাল পর্যন্ত এই দুই দশকে বিশ্ব ফুটবলে ইউরোপের দলগুলোর রাজত্ব ছিল প্রায় অবিসংবাদিত। ২০০৬ সালে ইতালি, ২০১০ সালে স্পেন, ২০১৪ সালে জার্মানি এবং ২০১৮ সালে ফ্রান্স একের পর এক ইউরোপীয় দলই বিশ্বকাপের শিরোপা জয় করেছে।
১৯৩০ সাল থেকে এখন পর্যন্ত ইউরোপের বাইরে ১০টি বিশ্বকাপ আয়োজিত হয়েছে। এর মধ্যে মাত্র দু’বারই ইউরোপের কোনো দল চ্যাম্পিয়ন হয়েছে ২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় স্পেন এবং ২০১৪ সালে ব্রাজিলে জার্মানি।
২০০২ সালে জাপান-দক্ষিণ কোরিয়ার যৌথ আয়োজনে শেষবার এশিয়ায় বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল, যেখানে চ্যাম্পিয়ন হয় ব্রাজিল। আর এবার ২০২৬ সালে বিশ্বকাপ ফিরছে উত্তর আমেরিকায়। কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই আসর। সেলেসাওদের সামনে তাই নতুন এক চ্যালেঞ্জ ও সুযোগ এসেছে বিশ্বসেরার মুকুট পরার হাতছানি।
ট্রান্সফারমার্কেট অনুসারে ব্রাজিলের ২৬ সদস্যের ২০২৬ বিশ্বকাপ দলের মার্কেট ভ্যালু
গোলরক্ষক(৩ জন) — মোট ৩০.৭০ মিলিয়ন
|
খেলোয়াড় |
মার্কেট ভ্যালু |
|
আলিসন |
১৭ মিলিয়ন |
|
এডারসন |
১৩ মিলিয়ন |
|
ওয়েভারটন |
০.৭০ মিলিয়ন |
ডিফেন্ডার (৮ জন) — মোট ২১৯ মিলিয়ন
|
খেলোয়াড় |
মার্কেট ভ্যালু |
|
গ্যাব্রিয়েল |
৭৫ মিলিয়ন |
|
ওয়েসলি |
৪০ মিলিয়ন |
|
ব্রেমার |
৩৫ মিলিয়ন |
|
মার্কিনহোস |
৩০ মিলিয়ন |
|
রজার ইবানেজ |
১৭ মিলিয়ন |
|
লিও পেরেইরা |
১০ মিলিয়ন |
|
ডগলাস সান্তোস |
৮ মিলিয়ন |
|
দানিলো / আলেক্স সান্দ্রো |
২.৫০–১.৫০ মিলিয়ন |
মিডফিল্ডার (৫-৬ জন) — মোট ১৬৫ মিলিয়ন
|
খেলোয়াড় |
মার্কেট ভ্যালু |
|
ব্রুনো গিমারেস |
৭৫ মিলিয়ন |
|
লুকাস পাকেতা |
৩৫ মিলিয়ন |
|
দানিলো (মিড) |
২৪ মিলিয়ন |
|
ফ্যাবিনহো |
১৩ মিলিয়ন |
|
ক্যাসেমিরো |
৮ মিলিয়ন |
|
নেইমার |
১০ মিলিয়ন |
ফরোয়ার্ড (১০ জন) — মোট ৪৯৪ মিলিয়ন (সবচেয়ে দামি অংশ)
|
খেলোয়াড় |
মার্কেট ভ্যালু |
|
ভিনিসিয়ুস জুনিয়র |
১৫০ মিলিয়ন |
|
রাফিনহা |
৮০ মিলিয়ন |
|
ম্যাথিয়াস কুনহা |
৭০ মিলিয়ন |
|
আইগর থিয়াগো |
৫০ মিলিয়ন |
|
গ্যাব্রিয়েল মার্টিনেল্লি |
৪৫ মিলিয়ন |
|
রায়ান |
৪০ মিলিয়ন |
|
এন্দ্রিক |
৩৫ মিলিয়ন |
|
লুইজ হেনরিক |
২৪ মিলিয়ন |