images

স্পোর্টস / ক্রিকেট

এবার সুন্দরী ইনফ্লুয়েন্সারের ছবিতে ‘লাভ রিয়্যাক্ট’ দিয়ে বিপাকে কোহলি

স্পোর্টস ডেস্ক

১৭ এপ্রিল ২০২৬, ১২:৫১ পিএম

সামাজিক যোগাযোগ মাধ্যম যেন বিরাট কোহলিকে এক মুহূর্তও শান্তিতে থাকতে দেয় না। মাঠে যখন তিনি রানের বন্যা বইয়ে দেন, তখন অনলাইনে একটা সাধারণ ‘লাইক’ই যথেষ্ট হয়ে যায় পুরো ইন্টারনেটকে উত্তাল করে তোলার জন্য। এবারও ঠিক তাই হয়েছে। 

ভারতের ক্রিকেটের আইকন কোহলির অ্যাকাউন্ট থেকে জার্মান-দক্ষীন আফ্রিকান ইনফ্লুয়েন্সার লিজলাজের একটি পুরোনো পোস্টে লাইক দেওয়ার খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেটে পড়েছে। ফ্যানরা মজা করে বলছেন, “আবার অ্যালগরিদম!” কেউ কেউ তো সরাসরি মেম তৈরি করে ফেলেছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।

আরও পড়ুন-লাস্যময়ী অভিনেত্রীর ছবিতে ‘লাভ রিয়্যাক্ট’ কোহলির, অতঃপর

আরও পড়ুন-দলের ক্রিকেটারদের চাহিদা মেটাতে যা করেছিলেন প্রীতি জিনতা

lizlaz_virat_kohli_

এই ঘটনা নতুন নয়। ২০২৫ সালে অভিনেত্রী ও মডেল অবনীত কৌরের একটি ছবিতে কোহলির অ্যাকাউন্ট থেকে অনিচ্ছাকৃত লাইক পড়েছিল। তখন কোহলি নিজে ইনস্টাগ্রাম স্টোরিতে স্পষ্ট করে বলেছিলেন, “ফিড ক্লিয়ার করার সময় অ্যালগরিদম ভুল করে ইন্টারঅ্যাকশন রেজিস্টার করেছে। এর পেছনে কোনো ইচ্ছাকৃত উদ্দেশ্য ছিল না। অনর্থক অনুমান করবেন না।”

এবার লিজলাজের পোস্টে (যেটি জানুয়ারি মাসের) লাইক দেখা যাওয়ায় ফ্যানরা আবার সেই পুরোনো কথা টেনে এনে হাসাহাসি শুরু করেছেন। স্ক্রিনশট ছড়িয়ে পড়ার কয়েক মিনিটের মধ্যেই পুরো বিষয়টি ভাইরাল হয়ে যায়। অনেকে মজা করে বলছেন, এবারও কি কোহলি ‘অ্যালগরিদমের ভুল’ বলে বিবৃতি দেবেন? তবে এখন পর্যন্ত কোহলির পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া আসেনি।

lizlaz_kohli_re

লিজলাজ একজন জনপ্রিয় ইনফ্লুয়েন্সার, যিনি সাংস্কৃতিক গল্প বলার জন্য পরিচিত। পডকাস্ট এবং সঙ্গীতের মতো ক্রমবর্ধমান কন্টেন্ট ফরম্যাটের মাধ্যমে লিজলাজ সমাজমাধ্যমে নিজের জায়গা পাকা করে নিয়েছেন। তাঁর সাবলীল বলার ভঙ্গি দর্শকদের আকর্ষণ করে এবং এটাই তাঁর দীর্ঘমেয়াদী দর্শক সংখ্যা বৃদ্ধির অন্যতম কারণ। তিনি সম্প্রতি এক সাক্ষাৎকারে বিরাট কোহলিকে তার প্রিয় ক্রিকেটার বলেও উল্লেখ করেছিলেন।

চলতি আইপিএল মৌসুমে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে বিধ্বংসী ফর্মে আছেন কোহলি। সর্বশেষ লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে ম্যাচে তিনি ক্যারিয়ারে প্রথমবারের মতো ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হিসেবে মাঠে নামেন। যদিও মাত্র ১ রানের জন্য অর্ধশতক বঞ্চিত হয়েছেন, তবে তার ঝোড়ো ইনিংসের ওপর ভর করেই সহজ জয় তুলে নিয়েছে বেঙ্গালুরু।