images

স্পোর্টস / ক্রিকেট

প্রথম ওয়ানডেতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

স্পোর্টস ডেস্ক

১৭ এপ্রিল ২০২৬, ০৯:৫৬ এএম

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মাঠে নামছে বাংলাদেশ। মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে সকাল ১১টা নাগাদ শুরু হবে ম্যাচটি। তার আগে আলোচনায় কেমন হবে একাদশ।

ওপেনিংয়ে সাইফ হাসানকে নিয়েই নামতে যাচ্ছেন তানজিদ হাসান তামিম। সৌম্য সরকার এবারো থাকবেন বেঞ্চে। তাওহীদ হৃদয় ও নাজমুল হোসেন শান্তর সাথে অভিজ্ঞতা বিচারে লিটন দাস হয়ে থাকতে পারেন ব্যাটিং ইউনিটের নাম্বার ফোরে।

নতুন বোর্ড ও নতুন সিলেকশন প্যানেলের প্রথম অ্যাসাইনমেন্ট উপলক্ষ্যে শুক্রবার প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে নামতে হবে নিজেদের সেরাটা নিয়ে।

আফিফ হোসেন ধ্রুব সুযোগ পেতে পারেন আরও একবার। মেহেদী হাসান মিরাজ ও রিশাদ হোসেন দৃঢ়তা বাড়াবেন ব্যাটিং-বোলিং দুই দিকেই। আফ্রিকার কন্ডিশনে হবে বিশ্বকাপ, একাদশে তাই অন্তত তিন পেসার থাকছেন। এই তিনজন হতে পারেন মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও নাহিদ রানা। এমনটাই হতে পারে বাংলাদেশের একাদশ।

প্রথম ওয়ানডেতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

তানজিদ তামিম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তাওহীদ হৃদয়, আফিফ হোসেন ধ্রুব, মেহেদি হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও নাহিদ রানা।

এসএইচ/এআরএম