images

স্পোর্টস / ফুটবল

এফএ কাপের শেষ চারে কে কার মুখোমুখি 

স্পোর্টস ডেস্ক

০৬ এপ্রিল ২০২৬, ০৮:৪৯ এএম

এফএ কাপের শিরোপা নির্ধারণে আর মাত্র তিনটি ম্যাচ বাকি। একদিন আগেই নিশ্চিত হয়েছে শেষ চার দলের নাম, আর এবার চূড়ান্ত হয়েছে সেমিফাইনালের লাইনআপও। এফএ কাপের কোয়ার্টার ফাইনালে সাউদাম্পটনের কাছে ২-১ ব্যবধানে হেরে বিদায়ঘণ্টা বাজে আর্সেনালের। ফলে সেমিফাইনালে চলে গেছে সাউদাম্পটন।

প্রথম সেমিফাইনালে ম্যানচেস্টার সিটির বিপক্ষে লড়বে আর্সেনালকে হারিয়ে শেষ চারে উঠে আসা ক্লাবটি। অন্যদিকে চেলসি খেলবে লিডস ইউনাইটেডের বিপক্ষে। চলমান এপ্রিলের শেষ সপ্তাহে ২৫ ও ২৬ তারিখ অনুষ্ঠিত হবে ম্যাচ দুটি।

লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে সূচি অনুযায়ী। কোয়ার্টার ফাইনালে ৪-০ ব্যবধানে লিভারপুলকে উড়িয়ে দিয়ে সেমিতে জায়গা করে নিয়েছে ম্যান সিটি।

অন্যদিকে লিগ ওয়ানের দল পোর্ট ভেলকে ৭-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ওঠে চেলসি।

এবারের কোয়ার্টার ফাইনালের সবচেয়ে বড় অঘটন ঘটে যখন সাউদাম্পটন ২-১ গোলে আর্সেনালকে পরাজিত করা। অন্য ম্যাচে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে টাইব্রেকারে হারিয়ে ৩৯ বছর পর এফএ কাপের সেমিফাইনালে জায়গা করে নেয় লিডস ইউনাইটেড।

এআরএম