Dhaka Mail Logo

স্পোর্টস / ক্রিকেট

ইংল্যান্ড দলের সঙ্গে ক্রিকেট খেললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

স্পোর্টস ডেস্ক

০৬ এপ্রিল ২০২৪, ১০:৪৪ এএম

ক্রিকেট খেলার প্রতি ব্রিটিশ প্রধানমত্রী ঋষি সুনাকের ভালোবাসার কথা ইতোমধ্যেই ক্রীড়াঙ্গণে প্রতিষ্ঠিত। ব্যাট-বলের এই খেলার প্রসংসা তিনি বিভিন্ন সময়ই করেছেন। গত শুক্রবার ইংল্যান্ড দলের সঙ্গে নেট সেশনে খেলে ক্রিকেটের প্রতি তাঁর আবেগের অনন্য দৃষ্টান্ত উপস্থাপন করেছেন তিনি।

গতকাল নিজের এক্স হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। ভিডিওতে দেখা যায়, নেট সেশনে ইংল্যান্ড দলের সঙ্গে সৌজোন্য সাক্ষাৎ করছেন ঋষি সুনাক। একই সঙ্গে নেট সেশনে কিংবদন্তি পেসার জেমস অ্যান্ডারসনের মুখোমুখি হতেও দেখা যায় তাঁকে।

আরও পড়ুন- পাকিস্তানের হয়ে খেলতে চাওয়ায় ৫ বছরের জন্য নিষিদ্ধ ক্রিকেটার

এছাড়াও ভিডিওতে দেখা যায়, তৃণমূল পর্যায়ের ক্রিকেটারদের সঙ্গেও এদিন নেট সেশনে খেলেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। এমনকি এক স্কুল ছাট্রের বলে বোলডও হয়েছেন তিনি। নেট সেশনের এই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে ঋষি সুনাক লিখেছেন, ‘আমি কি দলে ডাক পেতে পারি?’

ব্রিটিশ প্রধানমন্ত্রীর এই পোস্ট আবার শেয়ার করেছে ইংল্যান্ড ক্রিকেট, একই সঙ্গে ক্যাপশনে লিখেছে, ‘খারাপ না, তবে আরও কয়েকটি নেট সেশন করতে হবে আগে।’

ঋষি সুনাকের ব্রিটিশ সরকার সম্প্রতি তৃণমূল পর্যায়ের ক্রিকেটের উন্নতির জন্য ৩৫ মিলিয়ন পাউন্ডের বিনোয়গ করেছে। আগামী পাঁচ বছরের মধ্যে এটি দেশটিতে ক্রিকেট খেলায় ব্যাপক পরিবর্তন আনবে বলেই ধারণা করা হচ্ছে। ব্রিটিশ সরকারের এই বিনিয়োগ ক্রিকেটের সার্বিক উন্নতি এবং দলগত খেলা হিসেবে ক্রিকেটকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেই জানিয়েছেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রিচার্ড থম্পসন।