সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ঢাকা

পাকিস্তানের হয়ে খেলতে চাওয়ায় ৫ বছরের জন্য নিষিদ্ধ ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৬ এপ্রিল ২০২৪, ১০:০০ এএম

শেয়ার করুন:

পাকিস্তানের হয়ে খেলতে চাওয়ায় ৫ বছরের জন্য নিষিদ্ধ ক্রিকেটার

পাকিস্তান জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে চাওয়ার অভিযোগ আনা হয়েছে উসমান খানের বিরুদ্ধে। এ কারণে তাঁকে ৫ বছরের জন্য নিষিদ্ধ করেছে সংযুক্ত আরব আমিরাতের ক্রিকেট বোর্ড (ইসিবি)।

এই নিষেধাজ্ঞার কারণে ইসিবি আয়োজিত কোনো টুর্নামেন্টেই ২০২৯ সালে পর্যন্ত অংশ নিতে পারবেন না উসমান। অর্থাৎ আগামী ৫ বছর আইএল টি-টোয়েন্টি এবং আবুধাবি টি-টেন লিগেও খেলতে পারবেন না তিনি। 

আরও পড়ুন-  ইংল্যান্ড দলের সঙ্গে ক্রিকেট খেললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

উসমানকে নিষিদ্ধ করে গতকাল একটি বিবৃতি প্রকাশ করেছে ইসিবি। বিবৃতিতে বলা হয়েছে, উসমান ইসিবির প্রতি নিজের আনুগত্যের ব্যত্যয় ঘটিয়েছেন।

এছাড়াও ইসিবির বিবৃতিতে দাবী করা হয়েছে, উসমান তাঁর নিজের ইচ্ছাকে ভুলভাবে উপস্থাপন করেছেন। এমনকি সে চুক্তি লঙ্ঘন করেছে বলেও অভিযোগ আনা হয়েছে।

ইসিবির বিবৃতিতে বলা হয়েছে, ‘উসমান সংযুক্ত আরব আমিরাতের হয়ে খেলা নিয়ে মিথ্যা বর্ণনা দিয়েছে। সে ইসিবি কর্তৃক সুবিধা গ্রহণ করেছে, এটা স্পষ্ট সে আর ইসিবির হয়ে খেলতে চায় না কিংবা সংযুক্ত আরব আমিরাতের হয়ে খেলতে হলে বাকি যে প্রক্রিয়া অনুসরণ করতে হবে, সেটা শেষ করতে চায় না।’

আমিরাতের হয়ে খেলার যোগ্যতা অর্জন করতে হলে দেশটিতে তিন বছর থাকতে হয়য়। নিয়মানুযায়ী উসমান নির্দিষ্ট এই সময় দেশটিতে কাটিয়েছেনও। কিন্তু এই সময়েই পিএসএল, বিপিএল সহ বিভিন্ন টুর্নামেন্ট খেলতে আমিরাতের বাইরে ছিলেন তিনি, এ কারণে আরও ১৪ মাস সময় পর আমিরাতের হয়ে খেলতে পারবেন তিনি।

এদিকে উসমানকে বাবর আজমদের চলমান ফিটনেস ক্যাম্পে ডেকেছে পিসিবি। কাকুলে সে ক্যাম্পে যোগ দেয়ার পরই তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু করে ইসিবি।  

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর