ধর্ম ডেস্ক
২৫ নভেম্বর ২০২৬, ০৫:০৯ পিএম
প্রথমবারের মতো আন্তর্জাতিক কোরআন হিফজ প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে মালদ্বীপ। ২০২৭ সালের এপ্রিলে অনুষ্ঠেয় এ প্রতিযোগিতায় দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের প্রতিযোগীরা অংশ নেবেন। আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন দেশটির ইসলামবিষয়ক ও ওয়াক্ফমন্ত্রী মোহাম্মদ শামিম আলী সাঈদ।
মন্ত্রী জানান, সৌদি আরবের ইসলামবিষয়ক, দাওয়াহ ও দিকনির্দেশনা মন্ত্রণালয়ের সহযোগিতায় মালদ্বীপের ইসলামবিষয়ক ও ওয়াক্ফ মন্ত্রণালয় প্রতিযোগিতাটির আয়োজন করছে।
আরও পড়ুন: ঢাকায় ২৫তম ‘ইক্বরা’ আন্তর্জাতিক কেরাত সম্মেলন ৪ ডিসেম্বর
তাঁর ভাষ্য, কোরআন হিফজে উৎকর্ষ তুলে ধরা, ইসলামি শিক্ষায় সহযোগিতা বাড়ানো এবং আঞ্চলিক সম্পর্ক জোরদার করাই এ আয়োজনের লক্ষ্য।
মন্ত্রী আশা প্রকাশ করেন, প্রতিযোগিতাটি ভবিষ্যতে প্রতিবছরের আয়োজনে পরিণত হবে। এতে কোরআন শিক্ষার প্রসার ঘটবে এবং নতুন প্রজন্মের হাফেজ তৈরি হবে বলে তিনি মনে করেন।
মালদ্বীপে বর্তমানে ৩০০ জনের বেশি কোরআনের হাফেজ রয়েছেন। এ ছাড়া ১ হাজার ৮০০ জনের বেশি মানুষ কোরআন হিফজ করছেন।
তথ্যসূত্র: কারবালা ইন্টারন্যাশনাল