Dhaka Mail Logo

ইসলাম

অবহেলায় হারিয়ে যায় জীবনের গুরুত্বপূর্ণ ২ নেয়ামত

ধর্ম ডেস্ক

১৮ নভেম্বর ২০২৬, ০৭:১১ পিএম

সুস্থতা ও অবসর মানুষের জীবনের অমূল্য দুই নেয়ামত। অথচ এ দুটির যথাযথ মূল্য অনেকেই বুঝতে পারেন না। অবহেলায় কেটে যায় সুস্থতার সময়, অব্যবহৃত থেকে যায় অবসরের অনেক সুযোগ। এ বিষয়ে রাসূলুল্লাহ (স.)-এর একটি গুরুত্বপূর্ণ হাদিস তুলে ধরে ফেসবুকে পোস্ট করেছেন ইসলামি আলোচক মিজানুর রহমান আজহারী।

‘অবহেলায় হারিয়ে যায় জীবনের শ্রেষ্ঠ যে দু’টি নিয়ামত’ শিরোনামের পোস্টে তিনি ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত হাদিসটি তুলে ধরেছেন।

হাদিসে রাসূলুল্লাহ (স.) বলেন, ‘এমন দুটি নেয়ামত আছে, যে দুটিতে অধিকাংশ মানুষ ক্ষতিগ্রস্ত। তা হলো সুস্থতা ও অবসর।’ (সহিহ বুখারি: ৬৪১২)

আরও পড়ুন: যে ২ নেয়ামত না বুঝে মানুষ ধোঁকায় পড়ে

হাদিসটির মাধ্যমে মানুষের জীবনে সুস্থতা ও অবসরের গুরুত্ব তুলে ধরা হয়েছে। সুস্থ শরীর থাকলে মানুষ ইবাদত, ভালো কাজ ও জীবনের প্রয়োজনীয় দায়িত্ব পালন করতে পারে। একইভাবে অবসর সময়ও নেক আমল, জ্ঞান অর্জন ও কল্যাণকর কাজে ব্যয় করার সুযোগ তৈরি করে।

কিন্তু অনেকেই সুস্থতা ও অবসর থাকা অবস্থায় সেগুলোর যথাযথ ব্যবহার করেন না। অসুস্থতা বা ব্যস্ততা এসে গেলে তখন আগের সুযোগের গুরুত্ব উপলব্ধি করেন। তাই সময় থাকতে সুস্থতা ও অবসরকে কাজে লাগানোর শিক্ষা দেয় রাসুলুল্লাহ (স.)-এর এই হাদিস।