Dhaka Mail Logo

ইসলাম

দৈনন্দিন কাজও কীভাবে ইবাদতে পরিণত হয়, জানালেন কাবার ইমাম

ধর্ম ডেস্ক

০৭ নভেম্বর ২০২৬, ০৫:২৭ পিএম

মানুষের দৈনন্দিন জীবনের সাধারণ কাজগুলোও ইবাদতে পরিণত হতে পারে, যদি সেগুলো আল্লাহর সন্তুষ্টি অর্জনের নিয়তে করা হয়। ঘুমানো, খাওয়া, জীবিকা অর্জনের জন্য কাজ করা কিংবা পরিবারের সদস্যদের সেবা—সবকিছুতেই সঠিক নিয়ত থাকলে রয়েছে সওয়াবের সুযোগ।

শুক্রবার (৬ নভেম্বর) ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি, মক্কার পবিত্র মসজিদুল হারামে জুমার খুতবায় এসব কথা বলেন খতিব শায়খ ড. মাহের বিন হামাদ আল-মুআইকলি। তিনি খুতবায় আমলের প্রতিদান নির্ধারণে নিয়তের গুরুত্ব তুলে ধরেন।

আরও পড়ুন

কাবার ভেতরে নামাজ পড়লেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট

খতিব বলেন, মানুষের কোনো কাজের প্রতিদান তার নিয়তের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। তাই দৈনন্দিন জীবনের সাধারণ কাজগুলোও যদি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশে করা হয়, তবে সেগুলো ইবাদতের মর্যাদা পেতে পারে। ঘুমানো, খাবার গ্রহণ, কর্মজীবনের দায়িত্ব পালন কিংবা পরিবারের সেবা—সবই ভালো নিয়তের মাধ্যমে সওয়াবের কাজে পরিণত হতে পারে।

Kaba2

তিনি আরও বলেন, কোনো ব্যক্তি অসুস্থতা বা সফরের কারণে স্বাভাবিক সময়ে নিয়মিত যে নেক আমল করতেন, তা করতে না পারলেও আল্লাহর পক্ষ থেকে তার জন্য সেই আমলের সওয়াব লেখা হতে পারে।

খুতবায় বিপদ-আপদ ও কঠিন পরিস্থিতিতে ধৈর্য ধারণেরও উপদেশ দেন শায়খ মাহের আল-মুআইকলি। তিনি বলেন, মানুষ যখন আল্লাহর ওপর ভরসা রেখে ধৈর্য ধারণ করে, তখন তার ওপর আসা কষ্ট ও বিপদ গুনাহ মাফের কারণ হতে পারে।

আরও পড়ুন

দুঃখে সবর ও সুখে শোকরে মেলে প্রশান্তি: মসজিদে হারামের ইমাম

খতিবের বক্তব্যে দৈনন্দিন জীবনের প্রতিটি কাজকে আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যম হিসেবে গ্রহণ করার আহ্বান উঠে আসে। সূত্র: দ্য গেট টু হারামাইন

জেবি