Dhaka Mail Logo

ইসলাম

নামাজে তাশাহুদের পর অজু ভেঙে গেলে কী করবেন?

ধর্ম ডেস্ক

২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩০ পিএম

নামাজের শেষ বৈঠকে তাশাহুদ পড়ার পর সালাম ফেরানোর আগেই অজু ভেঙে গেলে কী করতে হবে? নতুন করে নামাজ পড়তে হবে, নাকি অজু করে এসে সালাম ফিরিয়ে নিলেই নামাজ পূর্ণ হবে? হানাফি ফিকহে এ বিষয়ে সুস্পষ্ট বিধান রয়েছে।

অজু ভেঙে গেলে করণীয়

নামাজের শেষ বৈঠকে তাশাহুদ পড়ার পর অজু ভেঙে গেলে নতুন করে অজু করে ফিরে এসে সালাম ফিরিয়ে নামাজ পূর্ণ করবেন। এ সময় কারও সঙ্গে কথা বলা যাবে না। অপ্রয়োজনীয় কাজে সময় নষ্ট না করে দ্রুত ফিরে বাকি নামাজ সম্পন্ন করে নিতে হবে। 

আরও পড়ুন: মাসবুক ভুলে ইমামের সঙ্গে সালাম ফেরালে নামাজ হবে? 

কথা বলে ফেললে কী হবে?

অজু ভেঙে যাওয়ার পর অজু করতে যাওয়ার সময় বা ফিরে এসে সালাম ফেরানোর আগে কথা বলে ফেললে নামাজ পুনরায় আদায় করতে হবে। কারণ, কথা বলার মাধ্যমে নামাজের নিয়মশৃঙ্খলা বা ধারাবাহিকতা নষ্ট হয়েছে।

আরও পড়ুন: শেষ বৈঠকে জামাতে শরিক হলে কি পূর্ণ সওয়াব মিলবে?

ডান দিকে সালাম ফেরানোর পর অজু ভাঙলে

ডান দিকে প্রথম সালাম ফেরানোর পর অজু ভেঙে গেলে অজু করে ফিরে বাম দিকে সালাম ফিরিয়ে নামাজ সম্পন্ন করবেন। কারণ, দ্বিতীয় সালামও ওয়াজিব। এ অবস্থায় পুনরায় নামাজ পড়তে হবে না।

তথ্যসূত্র: রদ্দুল মুহতার: ২/৩৫২-৩৫৩, ২/১৬২; আল-বাহরুর রায়েক: ১/২৯৫