ধর্ম ডেস্ক
০৪ আগস্ট ২০২৬, ০৪:১১ পিএম
দেশজুড়ে বিদ্যুৎ বিল বৃদ্ধি নিয়ে গ্রাহকদের অভিযোগের মধ্যে এবার নিজের বাসার অস্বাভাবিক বিলের বিষয়টি সামনে এনেছেন জনপ্রিয় ইসলামি আলোচক ড. মিজানুর রহমান আজহারী।
আরও পড়ুন: ভুতুড়ে বিদ্যুৎ বিলে দিশেহারা গ্রাহক, তদন্তে সরকার
মঙ্গলবার (৪ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক সংক্ষিপ্ত স্ট্যাটাসে তিনি লেখেন, ‘হঠাৎ করে আমার বাসার বিদ্যুৎ বিলও বেড়েছে অস্বাভাবিকভাবে। পরিচিত অনেকেরই একই অভিযোগ। আশাকরি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি আমলে নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন।’
আরও পড়ুন: গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম কোন ধাপে কত টাকা বাড়ল
সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন অঞ্চলের গ্রাহকদের কাছ থেকে বিদ্যুৎ বিল অস্বাভাবিক বৃদ্ধির অভিযোগ পাওয়া যাচ্ছে। অনেক গ্রাহকের অভিযোগ, বিদ্যুৎ ব্যবহারে বড় কোনো পরিবর্তন না থাকলেও আগের তুলনায় এবার বিল বেড়েছে। লোডশেডিংয়ের মধ্যেও বেশি বিল আসায় বিষয়টি নিয়ে অসন্তোষ প্রকাশ করছেন তারা।