Dhaka Mail Logo

ইসলাম

ত্রাণের পরও মাঠে আস-সুন্নাহ, চলছে বৃক্ষরোপণ ও পুনর্বাসন

ধর্ম ডেস্ক

২৪ জুলাই ২০২৬, ০৩:৫১ পিএম

বন্যার ত্রাণ বিতরণ কার্যক্রম শেষ হলেও মানবিক কার্যক্রম অব্যাহত রেখেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। বন্যাকবলিত মানুষের পাশে থাকার ধারাবাহিকতায় এখন প্রতিষ্ঠানটির কর্মীরা বৃক্ষরোপণ, পুনর্বাসন, ঘর নির্মাণ ও স্বাবলম্বীকরণ প্রকল্পে কাজ করছেন।

আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ এক ফেসবুক পোস্টে জানিয়েছেন, ত্রাণ কার্যক্রম শেষ হলেও তাদের মাঠপর্যায়ের কার্যক্রম অব্যাহত রয়েছে। তিনি লিখেছেন, ‘বন্যার ত্রাণ বিতরণ শেষ হয়েছে। কিন্তু আমরা ঘরে ফিরিনি। মূলত আমাদের স্থায়ীভাবে কখনোই ঘরে ফেরা হয় না।’

আরও পড়ুন: বন্যায় ঘরহারা ৩০০ পরিবারকে নতুন ঘর দেবে আস-সুন্নাহ

তিনি জানান, বর্তমানে কর্মীরা বৃক্ষরোপণ কার্যক্রমে যুক্ত রয়েছেন। একই সঙ্গে বিভাগভিত্তিক স্বাবলম্বীকরণ প্রকল্প এবং বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন ও ঘর নির্মাণের কাজও চলমান রয়েছে।

শায়খ আহমাদুল্লাহ আরও জানান, আস-সুন্নাহ ফাউন্ডেশনের ট্রেনিং সেন্টারে দক্ষতাভিত্তিক ১৪টি কোর্সের প্রশিক্ষণ কার্যক্রম একযোগে চলছে।

পোস্টে বৃক্ষরোপণ প্রকল্পে অংশগ্রহণের জন্য দেশ-বিদেশ থেকে সহযোগিতার সুযোগের কথাও জানানো হয়েছে। এ জন্য অনলাইন পেমেন্ট, ব্যাংক হিসাব ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে অনুদান পাঠানোর তথ্য উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন: বন্যার্তদের ১০০ কোটি টাকার সহায়তা দেবে আস-সুন্নাহ ফাউন্ডেশন

পোস্টে জানানো হয়, মানবিক সহায়তা, পুনর্বাসন, দক্ষতা উন্নয়ন ও পরিবেশ রক্ষায় আস-সুন্নাহ ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রম চলমান থাকবে।