বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

বন্যায় ঘরহারা ৩০০ পরিবারকে নতুন ঘর দেবে আস-সুন্নাহ

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ১২ জুলাই ২০২৬, ০৫:২৫ পিএম

শেয়ার করুন:

বন্যায় ঘরহারা ৩০০ পরিবারকে নতুন ঘর দেবে আস-সুন্নাহ

চট্টগ্রামের বন্যায় ঘর হারানো ৩০০ পরিবারের জন্য দুই কক্ষের ইন্ডাস্ট্রিয়াল টিনের নতুন পাকা ঘর নির্মাণের উদ্যোগ নিয়েছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। একই সঙ্গে বন্যাদুর্গত মানুষের জন্য জরুরি ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমও চালিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

রোববার (১২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ এ তথ্য জানান।

তিনি জানান, বন্যাপরবর্তী পুনর্বাসন প্রকল্পের আওতায় ঘরহারা ৩০০ পরিবারকে দুই কক্ষের ইন্ডাস্ট্রিয়াল টিনের নতুন পাকা ঘর দেওয়া হবে। তবে তহবিল সংগ্রহের পরিমাণ বাড়লে ঘর নির্মাণ ও ত্রাণ কার্যক্রমের পরিধিও আরও সম্প্রসারণ করা হবে।

আরও পড়ুন: চট্টগ্রামে বন্যার্তদের পাশে আস-সুন্নাহ, প্রথম ধাপে ৬ হাজার পরিবার

পোস্টে আরও জানানো হয়, বাঁশখালীর ক্ষতিগ্রস্ত চারটি ইউনিয়নের দুই হাজার বন্যাদুর্গত পরিবারের কাছে জরুরি খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে।

এ ছাড়া ঢাকায় আরও চার হাজার খাদ্যসামগ্রীর প্যাকেজ প্রস্তুত করা হচ্ছে। সেগুলো রাতেই চট্টগ্রামে পাঠানো হবে। পরদিন সকালে আটটি উপজেলার ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে এসব ত্রাণসামগ্রী বিতরণের পরিকল্পনা রয়েছে।

দেশ-বিদেশের বিত্তবানদের এই মানবিক উদ্যোগে সহযোগিতার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন: বন্যার্তদের ১০০ কোটি টাকার সহায়তা দেবে আস-সুন্নাহ ফাউন্ডেশন

এর আগে আস-সুন্নাহ ফাউন্ডেশন চট্টগ্রামের বন্যাকবলিত বিভিন্ন এলাকায় খাদ্য, বিশুদ্ধ পানি, প্রয়োজনীয় ওষুধসহ জরুরি সহায়তা পৌঁছে দেয়। এবার পুনর্বাসন কর্মসূচির অংশ হিসেবে গৃহহারা পরিবারের জন্য নতুন ঘর নির্মাণের ঘোষণাকে বন্যাদুর্গতদের দীর্ঘমেয়াদি সহায়তার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর