ধর্ম ডেস্ক
১৭ মে ২০২৬, ০৪:১২ পিএম
সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রণালয় ১৪৪৮ হিজরি সালের ওমরা মৌসুমের পূর্ণাঙ্গ ক্যালেন্ডার বা সময়সূচি ঘোষণা করেছে। বহির্বিশ্বের ওমরাযাত্রীদের জন্য সেবার মান উন্নয়ন এবং প্রক্রিয়া আরও সহজ করার লক্ষ্যে এই আগাম পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী, ২০২৬ সালের ৩১ মে (১৪ জিলহজ ১৪৪৭ হিজরি) থেকে ওমরা ভিসার আবেদন ও ইস্যু করার প্রক্রিয়া শুরু হবে। আর ওমরা ভিসা হাতে পাওয়া যাত্রীরা ২০২৬ সালের ১ জুন থেকে পবিত্র মক্কায় প্রবেশ এবং ওমরা পালনের অনুমতি পাবেন।
আরও পড়ুন: দেশেই সারবে হজের ইমিগ্রেশন: ১০ দেশে চালু ‘মক্কা রুট ইনিশিয়েটিভ’
নতুন এই ক্যালেন্ডারে ওমরাযাত্রী ও সংশ্লিষ্ট কোম্পানিগুলোর জন্য গুরুত্বপূর্ণ কিছু সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে-
হজ ও ওমরা মন্ত্রণালয়ের তথ্যমতে, উন্নত ডিজিটাল সিস্টেম এবং সমন্বিত সেবার মাধ্যমে ওমরাযাত্রীদের অভিজ্ঞতা আরও সুখকর ও সুশৃঙ্খল করতেই এই আগাম সূচি ঘোষণা করা হয়েছে। মূলত ওমরা কোম্পানি ও এজেন্টদের প্রস্তুতির সুবিধার্থেই কয়েক মাস আগে এই ক্যালেন্ডার প্রকাশ করল সৌদি কর্তৃপক্ষ।
সূত্র: গালফ নিউজ