ধর্ম ডেস্ক
২১ মার্চ ২০২৬, ১১:২৫ এএম
ঈদ মানেই আনন্দ ও খুশি। তবে এই আনন্দঘন দিনেও অনেকের হৃদয়ে বাজে প্রিয়জন হারানোর বেদনা। যারা আপনজনদের হারিয়েছেন, তাদের কাছে ঈদের পূর্ণতা অনেক সময় কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করার মধ্যেই নিহিত থাকে। তাই ঈদের নামাজ শেষে অনেকেই ছুটে যান কবরস্থানে হারানো স্বজনদের স্মরণে।
ইসলামে কবর জিয়ারত একটি গুরুত্বপূর্ণ সুন্নত। এটি মানুষের মনে মৃত্যুর কথা জাগ্রত করে এবং আখেরাতের প্রস্তুতির প্রতি সচেতন করে তোলে। রাসুলুল্লাহ (স.) ইরশাদ করেছেন- ‘আমি তোমাদের কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, এখন থেকে জিয়ারত করো। কারণ তা তোমাদের পরকালকে স্মরণ করিয়ে দেবে।’ (সুনানে নাসায়ি: ১৫৬৪; সুনানে আবু দাউদ: ৩২৩৫)
ঈদের দিনে কবর জিয়ারত করা বাধ্যতামূলক না হলেও, এদিন মৃত স্বজনদের জন্য দোয়া করা একটি উত্তম আমল। এতে যেমন জীবিতদের মনে প্রশান্তি আসে, তেমনি মৃতদের জন্য মাগফিরাত ও রহমত কামনা করা হয়।
আরও পড়ুন: কবর জিয়ারতের সময় ৫ বিষয় খেয়াল রাখবেন
কবর জিয়ারতের নির্দিষ্ট সময় নেই; যেকোনো সময়ই করা যায়। তবে জিয়ারতের সময় কিছু শিষ্টাচার অনুসরণ করা জরুরি-
১. সালাম ও দোয়া: কবরস্থানে প্রবেশ করে কবরবাসীদের উদ্দেশে নবীজি (স.) যে দোয়াটি পাঠ করতেন, সেটি পাঠ করা সুন্নত। দোয়াটি হলো- السَّلامُ عَلَيْكُمْ أَهْلَ الدِّيَارِ مِنَ الْمُؤْمِنِينَ وَالْمُسْلِمِينَ، وَإِنَّا إِنْ شَاءَ اللَّهُ بِكُمْ لَاحِقُونَ، نَسْأَلُ اللَّهَ لَنَا وَلَكُمُ الْعَافِيَةَ উচ্চারণ: আসসালামু আলাইকুম আহলাদ দিয়ারি মিনাল মু’মিনিনা ওয়াল মুসলিমিন, ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন, নাসআলুল্লাহা লানা ওয়া লাকুমুল আফিয়াহ। অর্থ: হে মুমিন ও মুসলিম কবরবাসীরা, আপনাদের ওপর শান্তি বর্ষিত হোক। ইনশাআল্লাহ আমরাও আপনাদের সাথে মিলিত হব। আমরা আল্লাহর কাছে আমাদের ও আপনাদের জন্য নিরাপত্তা (ক্ষমা) প্রার্থনা করছি। (সহিহ মুসলিম: ২৪৯)
২. কোরআন তেলাওয়াত ও দোয়া: কবরের পাশে দাঁড়িয়ে সুরা ফাতেহা, সুরা ইখলাস, আয়াতুল কুরসি বা কোরআনের অন্য অংশ তেলাওয়াত করা যায়। তেলাওয়াতশেষে আল্লাহর কাছে হাত তুলে মৃত ব্যক্তির মাগফিরাত ও জান্নাত লাভের জন্য দোয়া করতে হবে।
আরও পড়ুন: কবরবাসী কি জীবিতদের জিয়ারত-সালাম শুনতে পান?
কবর জিয়ারতের সময় কিছু বিষয় পরিহার করা শরিয়তের নির্দেশ-
ঈদের আনন্দের মাঝেও কবর জিয়ারত আমাদের মনে করিয়ে দেয় জীবনের অনিত্যতা। যারা আজ কবরে শায়িত, গতকাল তারাও আমাদের মতো আনন্দ করেছেন। এই অনুভূতি আমাদের হৃদয়ে খোদাভীতি তৈরি করে। মৃতদের জন্য দোয়া করা একটি অত্যন্ত ফজিলতপূর্ণ আমল, যা তাদের উপকারে আসে। তাই এই দিনে তাদের জন্য দোয়া করা যেমন দায়িত্ব, তেমনি এটি আমাদের নিজেদের আখেরাতের প্রস্তুতিরও অংশ।