Dhaka Mail Logo

ইসলাম

মুসলিম উম্মাহ আজ বহুমুখী ষড়যন্ত্রের কবলে: শায়খ আহমাদুল্লাহর উদ্বেগ

ধর্ম ডেস্ক

০১ মার্চ ২০২৬, ০১:০৮ পিএম

মুসলিম বিশ্বের বর্তমান সংকট ও অভ্যন্তরীণ বিভক্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জনপ্রিয় ইসলামি ব্যক্তিত্ব ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই উদ্বেগ প্রকাশ করেন এবং মহান আল্লাহর কাছে প্রার্থনা জানান।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লিখেছেন- ‘হে আল্লাহ, যুগের ফেরাউন-নমরুদদের দম্ভ চূর্ণ করে ধূলায় মিশিয়ে দিন।’

আরও পড়ুন: মানবতা ব্যর্থ, ইতিহাস মনে রাখবে : ফিলিস্তিন ইস্যুতে শায়খ আহমাদুল্লাহ

তিনি আরও বলেন, ‘বহুমুখি ষড়যন্ত্রের কবলে মুসলিম উম্মাহ আজ শতধা বিভক্ত। একদিকে দুটি মুসলিম দেশকে মুখোমুখি দাঁড় করিয়ে যুদ্ধ বাঁধানো হয়েছে, অন্যদিকে আরেক মুসলিম দেশের ওপর আ ক্রমণ চলছে। এরচেয়ে দুর্ভাগ্যজনক বাস্তবতা আর কী হতে পারে! মুনাফিক নেতাদের হাত থেকে মহান আল্লাহ মুসলিম উম্মাহকে হেফাজত করুন।’

পোস্টে তিনি বর্তমান সময়কে ‘দুর্ভাগ্যজনক বাস্তবতা’ হিসেবে উল্লেখ করেছেন এবং উম্মাহর নেতাদের ভূমিকার প্রতি ইঙ্গিত দিয়েছেন।

আরও পড়ুন: আয়নাঘরের বিভীষিকা যেন আর ফিরে না আসে: শায়খ আহমাদুল্লাহ

অল্প সময়ের মধ্যেই পোস্টটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। বিপুলসংখ্যক ব্যবহারকারী শায়খ আহমাদুল্লাহর আহ্বানের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন এবং নেটিজেনরা শান্তি ও মুসলিম উম্মাহর ঐক্যের জন্য দোয়া জানিয়েছেন।

উল্লেখ্য, সমসাময়িক সামাজিক ও ধর্মীয় বিষয়গুলোতে শায়খ আহমাদুল্লাহ নিয়মিতভাবে তাঁর ফেসবুক পেজে সচেতনতামূলক ও দিকনির্দেশনামূলক বার্তা দিয়ে থাকেন।