সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ঢাকা

মানবতা ব্যর্থ, ইতিহাস মনে রাখবে : ফিলিস্তিন ইস্যুতে শায়খ আহমাদুল্লাহ

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ২২ মে ২০২৫, ০১:২৯ পিএম

শেয়ার করুন:

মানবতা ব্যর্থ, ইতিহাস মনে রাখবে : ফিলিস্তিন ইস্যুতে শায়খ আহমাদুল্লাহ

ফিলিস্তিনে চলমান গণহত্যা ও শিশুদের অনাহারে মৃত্যুকে কেন্দ্র করে ইসলামিক স্কলার শায়খ আহমাদুল্লাহ মুসলিম দেশগুলোর নীরবতায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন।

ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘প্রতিরোধের মুরোদ নেই বুঝলাম, তাই বলে পুণ্যভূমির শিশুদের অনাহারে মৃত্যুর সময়ও নির্বিকার মুসলিম দেশগুলো!’


বিজ্ঞাপন


তিনি আরও বলেন, ‘মানবতাবাদের ধ্বজাধারী প্রতারকদের মুখোশ আর কত খুললে ওদের ভালো মানুষির মোহভঙ্গ হবে?’

আরও পড়ুন: নারী বিষয়ক কমিশনের প্রতিবেদন বাতিলের দাবিতে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শায়খ আহমাদুল্লাহ মনে করেন, ফিলিস্তিন হচ্ছে বর্তমান সভ্যতা ও মানবতার বাস্তব মাপকাঠি। তিনি বলেন, ‘এই বিশ্ব কতটা সভ্য আর মানবিক, তা পরিমাপের সবচেয়ে উপযুক্ত মিটার হলো ফিলিস্তিন।’

তিনি ফিলিস্তিনের ওপর চলমান নিপীড়নের জন্য বিশ্ব বিবেক এবং মুসলিম উম্মাহ—দুই পক্ষকেই দায়ী করেন। তাঁর ভাষায়, ‘ফিলিস্তিনিদের ওপর সংঘটিত নির্মমতার দায় আমাদের সবার। একদিন আমাদের সকলকে ইতিহাসের কাঠগড়ায় দাঁড়াতে হবে।’


বিজ্ঞাপন


পরিশেষে তিনি মহান আল্লাহর কাছে প্রার্থনা করে বলেন, ‘মৃত্যুর আগে যেন এই জুলুমের শেষ দেখে যেতে পারি।’

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর