ধর্ম ডেস্ক
০১ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৬ পিএম
শীতকালে অনেকেই ত্বকের শুষ্কতা রোধ করতে হাত-পায়ে লোশন, তেল বা গ্লিসারিন ব্যবহার করেন। এই অবস্থায় অজু করলে তা শরিয়তসম্মত হবে কি না এটি একটি সাধারণ প্রশ্ন।
ফুকাহায়ে কেরামের মত হলো- সাধারণ লোশন বা তেলের পাতলা প্রলেপ অজু শুদ্ধ হতে বাধা নয়, শর্ত হলো তা যেন পানি ত্বক পর্যন্ত পৌঁছাতে সক্ষম হয়। অর্থাৎ, অজুর সময় স্বাভাবিকভাবে পানি প্রবাহিত হলে এবং লোশনের কারণে তা ত্বক স্পর্শ করতে ব্যর্থ না হলে অজু শুদ্ধ হয়ে যাবে।
আরও পড়ুন: শীতকালে ফজরের নামাজের বিশেষ ফজিলত
সারকথা, সাধারণ লোশন বা ময়েশ্চারাইজার ব্যবহারের পর স্বাভাবিক পদ্ধতিতে অজু করলে তা শুদ্ধ হবে। তবে পানি প্রতিরোধী কোনোকিছু থাকলে তা অবশ্যই ত্বক থেকে দূর করে নিতে হবে, যাতে ত্বকে পানি পৌঁছে।
(মুসান্নাফে ইবনে আবি শাইবা: ১/৩৭১ (৪৫৬); মাবসুত, সারাখসি: ১/১০; আদ্দুররুল মুখতার: ১/১২৬, ১/১৫৪; বাহরুর রায়েক: ১/১৩; হাশিয়াতুত তাহতাভি আলাল মারাকি: ৪২৮; ইমদাদুল ফাত্তাহ, পৃ-৭০)