images

ইসলাম

কোরআনের পৃষ্ঠা উল্টাতে থুতুর ব্যবহার জায়েজ?

ধর্ম ডেস্ক

০৮ জানুয়ারি ২০২৫, ০২:০০ পিএম

আঙ্গুলের মাথায় থুতু লাগিয়ে বই-খাতার পৃষ্ঠা উল্টানোর অভ্যাস আমাদের অনেকের আছে। কিন্তু পবিত্র কোরআন যেহেতু মহান আল্লাহর কালাম ও সর্বোচ্চ মর্যাদাসম্পন্ন কিতাব, তাই এর পৃষ্ঠা উল্টাতে থুতুর ব্যবহার বেয়াদবির শামিল কি না জানতে চান অনেকে।

এ প্রসঙ্গে ফুকাহায়ে কেরামের বক্তব্য হলো- মুখের থুতু দিয়ে আঙ্গুল ভিজিয়ে কোরআন মজিদের পৃষ্ঠা উল্টানো নাজায়েজ নয়। কারণ এর মাধ্যমে কোরআন মাজিদের অসম্মান করার উদ্দেশ্য কারো থাকে না।

আরও পড়ুন: গোসল ফরজ অবস্থায় কোরআন শোনা যাবে?

দ্বিতীয়ত, থুতু শ্লেষ্মার মতো ঘৃণ্য বস্তু নয়। রাসুলুল্লাহ (স.) ও সাহাবিদের জীবনে ক্ষতস্থান ও রোগ নিরাময়ের ক্ষেত্রে থুতুর ব্যবহার দেখা যায়। তাই কোরআন মাজিদ উল্টাতে থুতুর ব্যবহার নাজায়েজ বা অসম্মানজনক আচরণ নয়। (ইমদাদুল ফতোয়া: ১/৭০; ফতোয়ায়ে দারুল উলুম জাকারিয়া: ৮/৫৯৭)

আরও পড়ুন: শুয়ে কোরআন তেলাওয়াত জায়েজ?

এরপরও পবিত্র কোরআনের সর্বোচ্চ সম্মান নিশ্চিত করতে এমনটি করা থেকে বিরত থাকাই শ্রেয় বলেন আলেমরা। (সহিহ বুখারি: ১/৩৮; ফাতহুল বারি: ১/৪২০; উমদাতুল কারি: ৩/১৭৬; আলবাহরুর রায়েক: ১/৩৫; আদ্দুররুল মুখতার: ১/৩০৫)

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে পবিত্র কোরআনের মর্যাদা রক্ষার তাওফিক দান করুন। কোরআন অনুযায়ী সমাজ গড়ার তাওফিক দান করুন। আমিন।