images

ইসলাম

আরাফার দিন প্রবাসীরা কি হাজিদের সঙ্গে জোহর-আছর একসঙ্গে পড়তে পারবেন?

ধর্ম ডেস্ক

১৫ জুন ২০২৪, ০৭:১৫ পিএম

হজের সফরে হাজিদেরকে আরাফার ময়দানে জোহর এবং আছরের নামাজ একসঙ্গে আদায় করতে হয়। এরপর মুজদালিফায় গিয়ে মাগরিব ও এশার নামাজ একসঙ্গে আদায় করতে হয়। আরাফাত ময়দানে জোহরের সময় জোহর এবং আছর একত্রে পড়াকে ‘জময়ে তাকদিম’ এবং মুজদালিফায় এশার সময় মাগরিব ও এশার নামাজ একত্রে আদায় করাকে ‘জময়ে তাখির’ বলা হয়। এই দুই নামাজ সহিহ হাদিস দ্বারা প্রমাণিত।

প্রশ্ন হলো- সৌদি প্রবাসী যদি কোনো কারণে তখন আরাফায় অবস্থান করেন, তিনি কি হাজিদের সঙ্গে এই নামাজ আদায় করতে পারবেন?

আরও পড়ুন: আরাফার দিন যে দোয়া পড়তে ভুলবেন না

এর উত্তরে ফুকাহায়ে কেরাম বলেন, না। হাজি না হলে ওই দিন হাজিদের সঙ্গে আরাফার ময়দানে থাকলেও জোহরের ওয়াক্তে জোহরের সাথে আছর আদায় করা জায়েজ হবে না। বরং আছরের ওয়াক্ত হওয়ার পরই আছরের নামাজ আদায় করতে হবে। নতুবা তা আদায় হবে না। কেননা আরাফার দিন জোহরের ওয়াক্তে জোহর আছর একত্রে আদায় করার বিধান কেবল হাজিদের জন্য; অন্যদের জন্য নয়।

(আলমাবসুত, সারাখসি: ৪/১৭; বাাদয়েউস সানায়ে: ২/৩৫২; ফতোয়া খানিয়া: ১/২৯৩; আলবাহরুল আমিক: ৩/১৪৮৯; রদ্দুল মুহতার: ২/৫০৫)