images

ইসলাম

আলজেরিয়ায় কোরআন প্রতিযোগিতায় বশিরের কৃতিত্ব, বিমানবন্দরে অভ্যর্থনা

ধর্ম ডেস্ক

০৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:০৬ পিএম

আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে অনুষ্ঠিত বিশ্ব কোরআন প্রতিযোগিতায় অংশ নিয়ে তৃতীয় স্থান অর্জন করেছেন ১৩ বছর বয়সি বাংলাদেশের হাফেজ বশির আহমদ (১৩)।

প্রতিযোগিতায় ৯০টি দেশের সেরা হাফেজদের পেছনে ফেলে তৃতীয় স্থান অর্জন করেন তিনি। দ্বিতীয় ও প্রথম স্থান অর্জন করেছেন যথাক্রমে আলজেরিয়ার ইউসুফ আবদুর রহমান ও লিবিয়ার আহমেদ আলম।

আজ শুক্রবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকায় পৌঁছেন হাফেজ বশির। বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানিয়ে বরণ করা হয়েছে। ফুল দিয়ে শুভেচ্ছা জানান মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসাসহ বিভিন্ন মাদরাসার ছাত্র-শিক্ষক ও নানা শ্রেণি-পেশার মানুষ। 

আরও পড়ুন: কাতারে কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের হাফেজ মুশফিকুর

bashir-pic-3

হাফেজ বশির হবিগঞ্জের লাখাই উপজেলার বেগুনাই গ্রামের সহকারী অধ্যাপক মাওলানা মো. আব্দুর রশিদ ও বুশরা চৌধুরীর ছেলে। শায়েখ নেছার আহমাদ আন নাছিরী পরিচালিত ঢাকার মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার ছাত্র।

hafez-bashir-2

২০২১ সালের পিএইচপি কোরআনের আলো প্রতিযোগিতায় দেশসেরা হাফেজ নির্বাচিত হয়েছিলেন বশির।‌ অধ্যক্ষ নেছার আহমাদ আন নাছিরী বলেন, আমার ছাত্র মাত্র পাঁচ মাসে হিফজ শেষ করেছিল। আরেকটি বিশ্ব কোরআন প্রতিযোগিতায় অংশ নিতে আগামী ১৪ ফেব্রুয়ারি ইরানের রাজধানী তেহরানে যাবে বশির।

hafez-bashir-5