Dhaka Mail Logo

প্রবাস

ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্মেলনে ‘৩৬ জুলাই’ স্মরণ

প্রবাস ডেস্ক

০৯ অক্টোবর ২০২৬, ০৬:৪২ পিএম

তুরস্কের ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত দ্বিতীয় আন্তর্জাতিক বাংলাদেশ অধ্যয়ন সম্মেলনে (2nd International Conference on Bangladesh Studies) ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের স্মারক ‘৩৬ জুলাই’ ধারণার উদ্ভাবন স্মরণ করা হয়েছে।

সম্মেলনে অংশ নিতে বর্তমানে ইস্তাম্বুলে অবস্থানরত এক ব্যক্তি এক বার্তায় বিষয়টি জানিয়ে বলেন, বাংলাদেশের ইতিহাসে সরকারের সিনিয়র আমলা শামসুল আলমের উদ্ভাবিত ঐতিহাসিক ‘৩৬ জুলাই’-এর কথা সম্মেলনে স্মরণ করা হচ্ছে।

তুরস্কে এটিই তার প্রথম সফর। সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি দেশটি ভ্রমণের সুযোগও পেয়েছেন তিনি।

২০২৪ সালের জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে প্রচলিত ক্যালেন্ডারের বাইরে ‘৩৬ জুলাই’ ধারণাটি বিশেষ পরিচিতি লাভ করে। ৫ আগস্টকে প্রতীকীভাবে ‘৩৬ জুলাই’ হিসেবে অভিহিত করার মধ্য দিয়ে তারিখটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে গণজাগরণ, প্রতিবাদ ও পরিবর্তনের আকাঙ্ক্ষার নিশানরূপ প্রতীকে পরিণত হয়।

ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্মেলনে এই ধারণার উল্লেখ করার মধ্য দিয়ে বাংলাদেশের গণঅভ্যুত্থান ও তার সঙ্গে যুক্ত প্রতীকী ভাষা নিয়ে আন্তর্জাতিক একাডেমিক আগ্রহের একটি দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।


এফএ