২৮ এপ্রিল ২০২৬, ০৩:৪১ পিএম
যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে দয়ামীর ইউনিয়ন আন্তঃব্যাডমিন্টন কাপ ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৬ এপ্রিল) বিকেল ৫টায় শুরু হওয়া এই প্রতিযোগিতায় ইংল্যান্ডের বিভিন্ন শহরে বসবাসরত দয়ামীর ইউনিয়নের ক্রীড়ামোদী ও খেলোয়াড়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি হয়ে ওঠে উৎসবমুখর ও প্রতিযোগিতাপূর্ণ।
প্রতিযোগিতায় মোট ১৬টি দল অংশগ্রহণ করে। চমৎকার নৈপুণ্য প্রদর্শন করে ব্রিস্টল থেকে আগত বাবরু ও টুটুল জুটি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। তারা ট্রফি ও পুরস্কার লাভ করেন।
রানার্স-আপ হয় লন্ডনের জামাল খান ও আলী জুটি। তারাও ট্রফি ও দ্বিতীয় পুরস্কার পান।
তৃতীয় স্থান নির্ধারণী খেলায় রায়হান ও রাশেদ জুটি বিজয়ী হয়ে তৃতীয় স্থান অর্জন করে এবং ট্রফি ও পুরস্কার লাভ করে।
খেলা শেষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খেলা ব্যবস্থাপনা কমিটির অন্যতম সদস্য আব্দুল মুহিব (বিধু মিয়া)। যুব সংগঠক জামাল আহমদ খানের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন কমিটির সদস্য ফয়জুর রহমান ফয়েজ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালাগঞ্জ-ওসমানী নগর সমিতির সাবেক সভাপতি কবির উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্তমান সভাপতি রশীদ আহমদ, বিশিষ্ট কমিউনিটি নেতা আব্দুর রাজ্জাক, গয়াসুর রহমান, আবুল কালাম ও আলমাছ খান আজাদ।
এছাড়াও বক্তব্য রাখেন নাসির উদ্দিন খান, আব্দুর রহিম জিলু মিয়া, খেলা কমিটির সদস্য বদরুল হোসাইন চৌধুরী জুনা ও সাইফুর রহমান, আব্দুল আজিম সেলিম, সিরাজুল ইসলাম, আব্দুল লতিফসহ আরও অনেকে।
খেলা পরিচালনা করেন আব্দুল বাছির ও মইনুল ইসলাম।
পরিশেষে খেলা ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে শাহিদুর রহমান, নিজাম উদ্দিন, মুজিবুর রহমান আসকির, সিরাজ ইসলাম (রউফ মিয়া)সহ বার্মিংহাম, ব্রিস্টল ও ব্র্যাডফোর্ড থেকে আগত বাবরু, টুটুল, লতিফ, রুবেল ও জুবায়ের এবং সব অংশগ্রহণকারীদের প্রতি বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করা হয়।
প্রতিযোগিতাটি প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ক্রীড়া চর্চা ও সৌহার্দ্য বাড়ানোর একটি উল্লেখযোগ্য আয়োজন হিসেবে চিহ্নিত হয়েছে।
প্রতিনিধি/এমআই