Dhaka Mail Logo

রাজনীতি

২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৪৯ জন গ্রেফতার 

নিজস্ব প্রতিবেদক

২৫ নভেম্বর ২০২৬, ০২:৫৭ পিএম

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৪৯ জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

তিনি জানান, রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৪৯ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা শেষে আদালতে পাঠানো হয়েছে।

বিভাগভিত্তিক গ্রেফতারের হিসাবে সবচেয়ে বেশি ১১৭ জনকে গ্রেফতার করা হয়েছে মিরপুর বিভাগ থেকে। এ ছাড়া তেজগাঁও বিভাগ থেকে ১০০ জন, মতিঝিল বিভাগ থেকে ৬৪ জন, ওয়ারী বিভাগ থেকে ৬০ জন এবং উত্তরা বিভাগ থেকে ৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে গুলশান বিভাগে ৪১ জন, লালবাগ বিভাগে ৪৩ জন এবং রমনা বিভাগে ৩০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

অভিযান চলাকালে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরকসদৃশ সামগ্রী উদ্ধার করা হয়। এর মধ্যে রয়েছে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড গুলি, চারটি রামদা, তিনটি ছুরি, একটি দা ও একটি চাপাতি। এ ছাড়া পাঁচটি অবিস্ফোরিত হাতবোমা এবং তিনটি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ উদ্ধার করা হয়েছে।

পুলিশের অভিযানে মাদকদ্রব্য ও অন্যান্য সামগ্রীও জব্দ করা হয়। উদ্ধার করা মাদকের মধ্যে রয়েছে ৫২২ পিস ইয়াবা ও আট বোতল বিদেশি মদ। পাশাপাশি এক লিটার পেট্রোল, এক হাজার টাকা এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

একেএস/এআরএম