Dhaka Mail Logo

রাজনীতি

বারিধারা থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য দোলন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

২০ নভেম্বর ২০২৬, ০১:০০ এএম

‎রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকায় অভিযান চালিয়ে সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য এস এম আতাউল হক দোলনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

‎বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ১১টা ২০ মিনিটে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১) বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
‎
‎তাকে গ্রেফতারের বিষয়টি এসআরবির লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক এম জেড এম ইন্তেখাব চৌধুরী নিশ্চিত করেন।
‎
‎সংশ্লিষ্ট সূত্র জানায়, গ্রেফতার এস এম আতাউল হক দোলন কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য। তার বিরুদ্ধে সাতক্ষীরার শ্যামনগর থানায় হত্যা, বিস্ফোরক দ্রব্য আইন, বিশেষ ক্ষমতা আইন এবং নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনসহ বিভিন্ন অভিযোগে মোট সাতটি মামলা রয়েছে।

মামলার তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর শ্যামনগর থানায় দায়ের করা একটি হত্যা মামলা,একই বছরের ১৯ জানুয়ারি দায়ের করা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের মামলায় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা লঙ্ঘনের অভিযোগ রয়েছে।
‎
‎এছাড়াও, ২০২৫ সালের ৫ জুন শ্যামনগর থানায় দায়ের করা বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনের মামলা রয়েছে।
‎
‎২০২৬ সালেও তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়েছে। অন্যদিকে, ২০০৬ সালের ৫ মে শ্যামনগর থানায় দায়ের করা দুটি পৃথক মামলাও রয়েছে তার বিরুদ্ধে। এ মামলায় ২০০৬ সালের ২৬ অক্টোবর ৭০৬ নম্বর চার্জশিট দাখিল করা হয়।
‎
‎গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে এসআরবি।
‎
‎একেএস/এআরএম