শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ঢাকা

ডাকসু নেতাকে ফোন করে সমবেদনা জানালেন জামায়াত আমির

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৬, ১২:২৯ এএম

শেয়ার করুন:

ডাকসু নেতাকে ফোন করে সমবেদনা জানালেন জামায়াত আমির
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ও মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় সমবেদনা জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ফোন করে মুসাদ্দিকের খোঁজখবর নেন জামায়াত আমির। একই সঙ্গে তার ও পরিবারের সদস্যদের প্রতি সহমর্মিতা প্রকাশ করে ধৈর্য ও সাহসের সঙ্গে পরিস্থিতি মোকাবিলার পরামর্শ দেন তিনি।

মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ নিজেই এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ফোনালাপে ডা. শফিকুর রহমান তার গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় গভীর সমবেদনা প্রকাশ করেন। 

পাশাপাশি তাকে ও পরিবারের সদস্যদের ধৈর্য, সাহস ও দৃঢ়তার সঙ্গে পরিস্থিতি মোকাবিলার পরামর্শ দেন। মহান আল্লাহর সাহায্য ও সহযোগিতা কামনা করে তার জন্য দোয়া করেন জামায়াত আমির। এ সময় মুসাদ্দিকের বাবা-মায়ের প্রতিও সালাম ও শুভেচ্ছা জানান তিনি।

মুসাদ্দিক আরও জানান, দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ডা. শফিকুর রহমান। তার মতে, এ ধরনের ঘটনা জুলাই ২০২৪-এর শহীদ, আহত ও পঙ্গুত্ববরণকারীদের সঙ্গে চরম বিশ্বাসঘাতকতার শামিল। এ সময় দেশ ও জাতির হেফাজতে মহান আল্লাহর কাছে দোয়া করেন তিনি।

জামায়াত আমিরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মুসাদ্দিক বলেন, তার খোঁজখবর নেওয়া, পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ এবং সাহস জোগানোর জন্য তিনি আন্তরিকভাবে কৃতজ্ঞ। দেশের প্রয়োজনে দায়িত্বশীল ভূমিকা পালন এবং অব্যাহতভাবে কাজ করে যাওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

প্রসঙ্গত, গত বুধবার (১৮ নভেম্বর) রাতে গোপালগঞ্জের মুকসুদপুরে মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, একদল লোক বাড়িটিতে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত পালিয়ে যায়। 

এতে বাড়ির একাংশ পুড়ে যায়। পরদিন বৃহস্পতিবার সকালে ফের বাড়িটিতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। তবে হামলার আগেই পরিবারের সদস্যরা অন্যত্র সরে যাওয়ায় এ ঘটনায় কেউ হতাহত হননি।

এ ঘটনায় মুকসুদপুরের সাবেক সংসদ সদস্য ও নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ফারুক খানের বিরুদ্ধে হামলার নির্দেশ দেওয়ার অভিযোগ করেছেন মুসাদ্দিক। তার দাবি, ফারুক খানের নির্দেশেই তার গ্রামের বাড়িতে হামলা চালানো হয়েছে।

টিএই/এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর