Dhaka Mail Logo

রাজনীতি

ঢাকা উত্তর স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি তেরেনাম বাবু গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

১১ নভেম্বর ২০২৬, ০৩:১২ পিএম

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি লিটন মাহমুদ বাবু ওরফে তেরেনাম বাবুকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (১১ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম।

ডিবি জানায়, রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

তবে কী কারণে গ্রেপ্তার করা হয়েছে নির্দিষ্ট করে বলেননি ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম।

শফিকুল ইসলাম জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে লিটন মাহমুদ বাবু ওরফে তেরে নাম বাবুকে গ্রেফতার করা হয়েছে। 

তাকে আদালতে পাঠানো হবে বলেও জানান ডিবি পুলিশের এই কর্মকর্তা।

এএম